আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এই রিট আবেদনে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এই রিট করেছেন বলে জানান রিট আবেদনের পক্ষের আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: রোববার বিষয়টির উপর শুনানি হতে পারে।








