অন্যান্য

ব্লগার রাজীব হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ২৩ আগস্ট

ব্লগার রাজীব হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ২৩ আগস্ট

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পরবর্তী সাক্ষগ্রহণ ২৩ আগস্ট দিন ধার্য করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক। বিচারপতি সাঈদ আহম্মেদ রোববার এ আদেশ দেন।

মামলার ষষ্ঠ সাক্ষী হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ইস্কান্দার আলী সাক্ষ্য দেন। ডিবি পুলিশ রাজীব হত্যার আলামত সংগ্রহের সময় ইস্কান্দার তাদের সঙ্গে ছিলেন। এ মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে এর আগে আরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারিতে বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন কর্মী রাজীব হায়দার।

এ হত্যার ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার সিএমএম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়:ব্লগার রাজীব হত্যা ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…