চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার অনন্ত বিজয় হত্যার ঘটনায় সিলেটে দুই ভাই আটক

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৯:২১ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সিলেটের রাস্তায় ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিলেটে বসবাসকারী দুই ভাইকে আটক করেছে সিআইডি। তাদের একজনের নাম মান্নান রাহী এবং অন্যজনের নাম মোহাইমেন নোমান। আটকের পরে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সিআইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এদের একজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আটক দুইজনের বাড়ি সিলেটের কানাইঘাটে। সেখান থেকেই তাদের দুজনকে আটক করা হয়েছে।

এক সপ্তাহ আগে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে আটক করেছিলো র‌্যাব। পরে র‌্যাব জানিয়েছিলো, আটক তিনজন অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

গত ১২ মেতে সিলেটে অনন্ত বিজয় দাশকে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। সকালে বাসা থেকে অফিস যাওয়ার পথে বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন। 

দীর্ঘদিন উগ্রবাদীদের হুমকির মুখে ছিলেন অনন্ত বিজয় দাশ। চাকরির পাশাপাশি বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অনন্ত বিজয় দাশ।

Reneta

একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে; ‘জীব বিবর্তনের সাধারণ পাঠ’ও ‘ডারউইন একুশ শতকের প্রসঙ্গিক ভাবনা’। এছাড়াও হত্যাকাণ্ডের শিকার আরেক ব্লগার অভিজিৎ রায়ের ‘মুক্তমনা ব্লগের পাশাপাশি ‘পড়ুয়া ও বাঁধভাঙার আওয়াজসহ বিভিন্ন ব্লগে লিখতেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয় দাশব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT