চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একটি বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের সামাজিক উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমের প্রশংসা করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিনদিনব্যাপী দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রাজধানীতে ব্র্যাকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। মূলত ব্র্যাকের উন্নয়ন কর্মসূচি, সাফল্যের গল্প, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে তিনি এই পরিদর্শনে আসেন। ব্র্যাকের সঙ্গে আলোচনা সভায় আর্জেন্টিনার প্রতিনিধিদের মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন দেশটির মন্ত্রীপরিষদ প্রধান লুসিয়ানা টিটো; বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক আন্ডারসেক্রেটারি গিলেরমো মেরেডিজ এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

অনুষ্ঠানে ব্র্যাক নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আসিফ সালেহ্; মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর; পিপল, কালচার এবং কমিউনিকেশনস বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর; ব্র্যাক ইন্টারন্যাশনালের কর্মসূচি পরিচালক আন্না মিন্জ্ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান।

Banglabid

আলোচনাসভায় সফররত মন্ত্রী বলেন, “আর্জেন্টিনায় মাইক্রোফাইন্যান্স খাতে কার্যক্রম ক্রমশ বাড়ছে এবং বেশ কয়েকটি সংস্থা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “কোভিড-১৯-এর সময় আমাদের দেশে আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে গতি এসেছে। এর কারণ, সরকার এসময় ৩৫ লাখ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে আর্জেন্টিনার নাগরিকরা বিদ্যমান বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারছেন।”

মন্ত্রী আর্জেন্টিনার মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানে ব্র্যাকের আগ্রহ বিষয়ে সংস্থাটির নেতৃবৃন্দের কাছে জানতে চান। এসময় ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, “বিভিন্ন কারণে সৃষ্ট দারিদ্র্য পরিস্থিতি মোকাবেলায় ব্র্যাক যেসব পন্থা অবলম্বন করে থাকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা তার অন্যতম। আর্জেন্টিনা সরকারের সঙ্গে এ ব্যাপারে যৌথ কার্যক্রমে আমরা অত্যন্ত আগ্রহী। কয়েক দশকের চর্চার মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির প্রসার বিষয়ে যে শিক্ষা ও জ্ঞান অর্জন করেছি তা আমরা আর্জেন্টিনার সঙ্গে বিনিময় করতে চাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হচ্ছে একুশে বইমেলা

পরবর্তী

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

পরবর্তী
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষার ঝড়ে রাস্তা ও পরিবহন বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

Cristiano Ronaldo and Neymar in football match, no FIFA best eleven inclusion. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার সেরা একাদশে নেই রোনালদো-নেইমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT