ব্রেক্সিট ভোটের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করবেন টেরেসা মে। আগামী জুনের প্রথম সপ্তাহে ব্রেক্সিটের ওই ভোট হওয়ার কথা রয়েছে।
তবে প্রধানমন্ত্রীর পদ থেকে টেরেসার সরে যাওয়ার দাবি উত্থাপনকারী টোরি এমপিদের সাথে বৈঠকের পরপরই এ ঘোষণা দিলেন টেরেসা।
টেরেসা পদত্যাগ করবেন এ সম্ভাবনা শুরু হয়েছে ব্রেক্সিট ইস্যুতে তার ধারাবাহিক পরাজয়ের শুরু থেকে। পর পর তিনবার হাউস অব কমন্সে টেরেসার ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। জুনের শুরুতে শেষ ভোটাভুটি, আর এতে হারলেই ১০ ডাউনিং স্ট্রিট থেকে স্বেচ্ছায় বিদায় নেবেন টেরেসা মে, এটি প্রায় নিশ্চিত। এরপর তার স্থলে বরিস জনসন দলের হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করবেন।







