যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রেক্সিট পরবর্তী ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে সমন্বিত ঐক্যে পৌঁছেছে দেশটির মন্ত্রিসভা।
‘সাধারণ নিয়ম বই’র ভিত্তিতে ব্লক আকারে শিল্প ও কৃষি পণ্যের জন্য মুক্ত বাণিজ্য এলাকা তৈরির এক পরিকল্পনায় সাক্ষর করেছেন মন্ত্রীরা। তবে সমন্বিত শুল্ক অঞ্চলের জন্য কি পরিমাণ হবে সেটাতেও সম্মতি দিয়েছেন তারা।
বিবিসি জানিয়েছে, ১২ ঘণ্টার বৈঠকের পরে এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর ফলে অনেক রক্ষণশীল দল টরি ব্রেক্সিটাররা ক্ষুব্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই প্রস্তাবনা যুক্তরাজ্যের অবস্থানের একটি উল্লেখযোগ্য বিবর্তন এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সীমান্তের ভবিষ্যত নিয়ে কিছু উল্লেখযোগ্য বিষয় সমাধান করবে।
মে বিবিসিকে বলেন, আমার মনে হয় এই প্রস্তাবনা যুক্তরাজ্যের জন্য এবং ইইউ’র জন্য ভালো হবে। আমি এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করার দিকে তাকিয়ে রয়েছি।
যুক্তরাজ্য জানিয়েছে, অক্টোবরের মধ্যে চুক্তি নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া চালাবে তারা। তবে আরো জানিয়েছে ২০১৯ সালের ২৯শে মার্চে ছেড়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাজ্য।
মে ২৬ জন মন্ত্রীকে নিয়ে বসেন যুক্তরাজ্যের সম্পর্কের প্রকৃতির পার্থক্য নিয়ে কথা বলতে এবং ইইউ’র সঙ্গে সাম্প্রতিক অচল অবস্থা কাটানোর উদ্দেশ্য নিয়ে।
তার মতে, ইইউ থেকে যুক্তরাজ্যের সহজভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অক্টোবরে শেষ প্রান্তে যাওয়ার আগে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। আজকের আলোচনার পরে যুক্তরাজ্য একটা ইতিবাচক ভবিষ্যত পাবে।
সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবনা প্রকাশ করা হবে, সেখানে যুক্তরাজ্য স্বাধীনভাবে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ধর্মঘটও করতে পারবে নিয়ম, পরিবেশগত ও ভোক্তা মান বজায় রেখে।








