চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট চুক্তি ‘সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ’ হয়েছে: ইউরোপীয় কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেছেন: ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিটি ‘সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ’ হয়েছে। এখন চুক্তির পৃষ্ঠাগুলো ঘুরিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর সময় এসেছে। তবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের বিশ্বস্ত অংশীদার হিসেবে থাকবে।

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির সম্পন্ন হওয়ার পর ‘ক্রিসমাস ডে’ তে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট বিষয়ক প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার চুক্তির বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন। কয়েক মাসের বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে অবশেষে একমত হলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিবিসি জানিয়েছে, ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট বাস্তবায়ন) এক বছর পর ৩১ ডিসেম্বর ইইউ’র বাণিজ্যনীতি থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন: ‘আমাদের আইন ও আমাদের লক্ষ্যের প্রতি নিয়ন্ত্রণ ফিরে এসেছে।’

এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, অবাধ চলাচল বন্ধ হয়ে যাবে। চুক্তিতে পৌঁছানোর উচ্ছ্বাসে নিজের দুই হাতের বুড়ো আঙুল তুলে ধরার একটি ছবি টুইটারে প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন: চুক্তির মাধ্যমে দেশজুড়ে চাকরি সুরক্ষিত হবে এবং ব্রিটিশ পণ্য শুল্ক ও কোটা ছাড়াই ইউরোপের বাজারে বিক্রি হতে পারবে।

এদিকে চুক্তির সম্পূর্ণ খসড়া এখনো প্রকাশ না করায় যেসকল এমপিরা গত ৩০ ডিসেম্বর পার্লামেন্টে ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন তারা এখনো অপেক্ষায় রয়েছে। তবে চুক্তিটির ৩৪ পেজের সারাংশ দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধান বাণিজ্য সমন্বয়ক লর্ড ফ্রস্ট বলেন, চুক্তিটি প্রায় ১,৫০০ পৃষ্ঠার যার মধ্যে আনুমানিক এক হাজার পৃষ্ঠার পাদটীকা রয়েছে। যা শীঘ্রই প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা ক্রিসমাসের একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বরিস জনসন নথির একটি খসড়া অনুলিপি প্রকাশ করেন।

ইউকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেওয়ার সাড়ে চার বছর পরে এই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে এবং কয়েক দশক ধরে চলা সর্ম্পকের নতুন মাত্রা যোগ হতে চলেছে।

ট্যাগ: ইউরোপীয় কমিশনব্রেক্সিট চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবছর পেছালো দুই যুব বিশ্বকাপ

পরবর্তী

আইসিইউতে অভিনেতা আবদুল কাদের, দোয়া চাইলো পরিবার

পরবর্তী

আইসিইউতে অভিনেতা আবদুল কাদের, দোয়া চাইলো পরিবার

গার্দিওলার বিপদ বাড়ল, দলে গুরুত্বপূর্ণ দুজনের করোনা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT