চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট ইস্যুতে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করবে ব্রিটেন সরকার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পার্লামেন্টে ভোটাভুটি ছাড়া কোনোমতেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করা যাবে না হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার দেয়া আদালতের রায়ে ‘আশাহত’ উল্লেখ করে জানিয়েছে সরকার আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

ব্রেক্সিটমন্ত্রী ডেভিড ডেভিস গণভোটের ফলাফলের প্রতি সম্মান জানানোর ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জনগণ পার্লামেন্ট অনুমোদিত এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দিয়েছে।’

গত জুনে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলো ব্রিটেন। গণভোটে হেরে নিয়ে পদত্যাগ করেন ব্রেক্সিট-বিরোধী তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তার জায়গায় প্রধানমন্ত্রীর আসনে বসেই টেরেসা বলেছিলেন, লিসবন চুক্তির ৫০ নম্বর ধারা অনুসারে ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট-আলোচনা শুরু করবেন ২০১৭ সালের মার্চের শেষ থেকেই।

পার্লামেন্টের সম্মতি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর জন্য টেরেসা মে-র সরকার এত দিন ‘রয়্যাল প্রেরোগেটিভ’ নামে একটি আইনের আশ্রয় নিয়েছিল। যে আইনের সাহায্যে রানির অনুমতি নিয়ে, পার্লামেন্টকে পাশ কাটিয়েই লিসবন চুক্তির ৫০ নম্বর ধারা চালু করবে সরকার, ব্রেক্সিট নিয়ে কথাবার্তা চালাতে পারবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে।

Reneta

সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জিনা মিলার-সহ বেশ কয়েক জন ব্রেক্সিট বিরোধী আন্দোলনকারী। সেই মামলাতেই ওই রায় দেয় হাইকোর্ট।

লন্ডনের হাইকোর্টের তিন বিচারপতি বলেন, ‘রানির অধিকারের আওতায় এই প্রক্রিয়া শুরু করার ক্ষমতা সরকারের নেই।’
বিচারপতিদের মতে, স্রেফ ‘আইনি জটিলতার’ জন্য লিসবন চুক্তির আর্টিক্যাল-৫০ নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা পার্লামেন্টকে টপকে শুরু করতে পারবে না সরকার।

সরকার অবশ্য ব্রেক্সিট প্রশ্নে জমি ছাড়তে নারাজ। এ দিন প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘এই রায়ের ফলে ব্র্রেক্সিট নিয়ে আমাদের নির্ধারিত সময়সূচি থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই।’
কয়েক দিনের মধ্যেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে সরকার।
সরকার পিছু হটতে নারাজ, তবু এই রায়ে জনমানসে ব্রেক্সিট নিয়ে ফের অনিশ্চয়তা দানা বাঁধতে শুরু করেছে। আইনি মারপ্যাঁচে আটকে গেলে এই প্রক্রিয়া শুরু এবং কার্যকর হতে অনেক সময় লেগে যাবে। লন্ডনের শ্রমিক নেতা জেরেমি করবিন অবশ্য বলছেন, ‘যত দ্রুত সম্ভব পার্লামেন্টে এই নিয়ে কথা বলা হোক। ব্রেক্সিটের প্রশ্নে স্বচ্ছতা খুবই জরুরি। ব্রিটেনের মানুষ ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছেন। আশা রাখি, পার্লামেন্ট সেই রায়কে সম্মান জানাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নব্রিটেনব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি হতে চাননি খালেদ, কিন্তু যোগাযোগ ছিল রাজনীতিকদের সঙ্গে

পরবর্তী

নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পরবর্তী

নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মির্জা ফখরুল

অনুমতি না পেলেও ৭ নভেম্বর সমাবেশ করবে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT