ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবার প্রক্রিয়া সম্পন্ন করতে আরো সময় নিতে পারে ব্রিটেনের হাউজ অব লর্ডস। সম্প্রতি সেখানকার কনজারভেটিভ পার্টির একজন শীর্ষ নেতা এ কথা জানান।
বর্তমান অবস্থা বিশ্লেষণ করে এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাংবাদিক ব্যারোনেস হোয়েটক্রফট বলেন, ‘হয়তো প্রক্রিয়াটা সম্পন্ন করতে আবারো খানিকটা সময় অপেক্ষা করা হবে। আর্টিকেল ৫০ বাস্তবায়নেও খানিকটা দেরি করা হবে। আর এ জন্যই বাড়ছে দ্বিতীয় গণভোটের সম্ভাবনা। দেশের মানুষও তো তাদের মন বদলাচ্ছে।’
“যদি আর্টিকেল ৫০ এর বিল আনা হয়; তাহলে হয়তো ব্রিটেনের লর্ডসরা আরো সময় নিতে পারে। আমার মনে হয় বেশিরভাগ লর্ডসরাই চান ইইউতে থাকতে।”
তিনি বলেন, খুব শিগগিরই সেখানকার কোর্ট সিদ্ধান্ত নেবে যে পার্লামেন্টের সম্মতি ছাড়াই আর্টিকেল ৫০ নিয়ে সিদ্ধান্ত হবে কিনা ।
ব্যারোনেস আরো বলেন, ‘পার্লামেন্ট যদি কোনো ধরনের কথা বলতো তাহলেও লর্ডসদের দেরিকেই সমর্থন করবে।’
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যখন আমরা কোনো কাজ সম্পন্ন করতে দেরি করবো; তখন আমরা ভালোভাবে বিষয়টা বুঝে শুনে নিবো যে সেটা একটি সাধারণ নির্বাচন বা গণভোটের উপযোগী কিনা।’
সুতরাং বলাই যায়, ইউরোপীয় ইউনিয়ন থেকে কখন ব্রিটেন বের হয়ে যাবে সেই প্রক্রিয়া শুরু হতেই এখনো অনেক দেরি।








