চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিটের ১০০ দিন পরেও অনেক কিছু অস্পষ্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে ব্রিটেনের ভোট দেয়ার ১০০ দিন অতিক্রান্ত হলেও কখন ও কিভাবে ইংল্যান্ড এটি ছেড়ে চলে আসবে সে পরিকল্পনা এখনও নির্ধারিত হয়নি।

রক্ষণশীল প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘বেক্সিটের মানে বেক্সিট’ এবং তিনি ব্রিটেনের জন্য সর্বোত্তম চুক্তি চাইবেন। তবে সরকারের কর্মকৌশলের বিষয়ে তিনি কোন ‘ধারাবর্ণনা’ দেবেন না বলেও তিনি জানান।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে বলেন, দেশটি ইইউ’র লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ কার্যকর করতে আগ্রহী। এই চুক্তি অনুযায়ী আগামী বছরের গোড়ার দিক থেকে দু’ বছরে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু মে’র ডাউনিং স্ট্রীট দপ্তর এ ব্যাপারে তার কোন বক্তব্য দেয়া থেকে বিরত রয়েছে।

Banglabid

এরআগে দপ্তরের পক্ষ থেকে পুনরাবৃত্তি করে বলা হয়েছে, এ বছর শেষ হওয়ার আগে এটা ঘটবেনা। লন্ডনে আলোচনার পর ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, তারা কিভাবে ও কখন অনুচ্ছেদ-৫০ কার্যকর করবেন সে ব্যপারে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বলে তিনি মনে করেন।

শুলজ ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নেতা চান ব্রিটেন এব্যাপারে যতদ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করুক। এক্ষেত্রে তারা সতর্ক করে দিয়ে বলেন, অনিশ্চয়তা হচ্ছে এক ধরণের অসহযোগিতা।

এদিকে আগামী বছর ফ্রান্স ও জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিও সময় নির্ধারণের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT