চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিটের কারণে রিয়ালে চুক্তি খোয়াতে পারেন বেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২৯ মার্চই নিশ্চিত হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেন থাকবে, কি থাকবে না। ইইউ থেকে ব্রিটেনের এই বেরিয়ে যাওয়াকে সংক্ষেপে বলা হচ্ছে ব্রেক্সিট। সেই ব্রেক্সিট ইস্যুতেই আবার রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের ভাগ্যটাও গেছে ঝুলে!

২০১৬ সালে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে রায় দেয় ব্রিটেনের জনগণ। রাজনৈতিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে ওই ভোট যুক্তরাজ্যের উপর বিশাল এক প্রভাব ফেলে। ইইউর সঙ্গে ‘কোনো আপোষ’ নয়, এই হচ্ছে ব্রিটেনের ৫১ শতাংশ জনগণের দাবি!

জাতিতে ইংলিশ নন বেল। কিন্তু মাতৃভূমি ওয়েলস ব্রিটেনের সঙ্গে যুক্ত থাকায় কপাল পুড়তে পারে ২৯ বছর বয়সী ফুটবল তারকার। ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হলে তড়িৎ দেশে ফিরতে হবে ইইউ-ভুক্ত দেশগুলোতে ছড়িয়ে থাকা আট লাখ ব্রিটিশকে, যার মধ্যে আছেন বেলও।

ব্রেক্সিট কার্যকর হলে সেই দেশগুলোতে চাকরি কিংবা ব্যবসা করার অধিকার হারাবেন ব্রিটিশরা। এতদিন বিনা ভিসা সুবিধায় ইইউর বিভিন্ন দেশে কাজ করেছেন এই আট লাখ জনগণ। এতদিন অ-ইউরোপীয় নাগরিকরা যেসব সুবিধা পেতেন, ব্রেক্সিটের কারণে ব্রিটেনের জনগণের সঙ্গেও করা হবে তেমন আচরণ!

তবে ২০১৮ সালের নভেম্বরে গৃহীত এক চুক্তির কারণে চাকরি বেঁচেও যেতে পারে এই আট লাখ জনগণের। ইএসপিএন এফসিকে এমনটাই জানিয়েছে মাদ্রিদের ব্রিটিশ দূতাবাস। পাশাপাশি মঙ্গলবার ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিটি নাকচ করে দেয় ব্রিটিশ পার্লামেন্ট। ২৩০ ভোটের বিশাল ব্যবধানে চুক্তিটি প্রত্যাখ্যান করেন ব্রিটিশ এমপিরা।

ওই দুই কারণে সুতোর উপর ঝুলে আছে রিয়ালে বেলের থাকা, না থাকা। ওয়েলস ফরোয়ার্ডের এজেন্ট জোনাথন বার্নেট ইএসপিএনকে জানিয়েছেন, তারা ‘পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ’ করছেন। বেল ও বার্নেট দুজনেই আশাবাদী যে ব্রেক্সিট কার্যকর হলেও যেন ইইউতে বাস করা ব্রিটিশদের বিষয়টিও নজরে রাখা হয়।

Reneta

উল্লেখ্য যে, স্পেনে প্রায় তিন লাখ ব্রিটিশ জনগণের বাস। এরমধ্যে আছেন জিরোনায় খেলা ইংলিশ ফরোয়ার্ড প্যাট্রিক রবার্টসও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেলব্রেক্সিটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT