চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেকআপ হয়েছিলো বলেই ‘পটাকা’ করতে পেরেছিলাম: নুসরাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
বিনোদন
A A

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গেল বছর একেবারে পোক্ত সংগীতশিল্পীর মতো ‘পটাকা’-শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সেই গানের স্বাদ যেন এখনো এই নায়িকার কণ্ঠে!

দেশের পাশাপাশি কলকাতায় সমান জনপ্রিয় নুসরাত ফারিয়া। বর্তমানে সেখানে একটি লোকাল প্রোডাকশনের ছবিতে কাজও করছেন তিনি। এরইমধ্যে কলকাতার শীর্ষ দৈনিকে প্রকাশ পেল তার একটি সাক্ষাৎকার। যেখানে কথা প্রসঙ্গেই এই অভিনেত্রী তুলে আনলেন তোলপাড় ফেলে দেয়া সেই ‘পটাকা’র কথা!

প্রেম, ব্রেকআপ কিংবা ব্যক্তিগত বিষয়ের চর্চায় বরাবরই এগিয়ে পশ্চিম বাংলার সিনে-সাংবাদিকতা! এসব বিষয়ে বেশ খোলামেলা উত্তর দেন সেখানকার তারকা অভিনেতা-অভিনেত্রীরাও! বাংলাদেশি তারকাদের দেখা যায় সাবলীলভাবেই তেমন প্রশ্নের উত্তর দিতে। আর এবার তেমন প্রশ্নের মুখেই নুসরাত।

তাকে জিজ্ঞেস করা হয়, ‘অসংখ্য প্রেমের প্রস্তাব কেমন করে সামলান?’ নায়িকার উত্তর দেন, সামলানোর কিছু নেই। আমি মনে করি প্রেম, ভালবাসার প্রস্তাব আসলে ব্লেসিংস (আশির্বাদ)। আমি প্রপোজাল হিসেবে নিই না। মানুষ আমায় নিয়ে ভাবছে।

এরপরই জানতে চাওয়া হয় প্রেমের বিষয়ে তার বক্তব্য কী? উত্তরে এই অভিনেত্রীর খোলামেলা উত্তর, প্রেম তিন মাসের বেশি টেকে না। আবার ব্রেক আপ জোনে যাই। আবার প্রেম। অভিনেত্রীর জন্য এটা খুব হেলদি!

এরপরেই ‘পটাকা’ নিয়ে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে এই অভিনেত্রী বলেন, আরে ব্রেকআপ হয়েছিল বলে ‘পটাকা’-র মতো গান করতে পেরেছি। যা সুপারহিট!

Reneta

গেল বছরের এপ্রিলে নিজ কণ্ঠে ‘পটাকা’ গান গেয়েও ও ভিডিও এনে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছিলেন নুসরাত ফারিয়া। ইউটিউবে গানটি প্রকাশের পর দেখা যায় মানুষ পছন্দের চেয়ে অপছন্দই বেশি করেন! সেখানে দেখায় যায়, নজিরবিহীন ডিসলাইক!

সাক্ষাৎকারটিতে নিজের প্রেম, ব্রেকআপ আর ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি কলকাতার শিল্পীদের সাথে সম্পর্ক ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন নুসরাত ফারিয়া। বর্তমানে মুক্তির প্রতীক্ষায় শাকিব খানের সাথে অভিনীত তার প্রথম ছবি ‘শাহেনশাহ’। যা আসছে ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশকলকাতাজাজ মাল্টিমিডিয়াজিৎনুসরাতনুসরাত ফারিয়াফারিয়াব্রেকআপলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT