মূলধারার গানকে ব্রিটেন প্রবাসীদের এই প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এমি’স মিডিয়ার জন্ম, তারই পরিপ্রেক্ষিতে চ্যানেল আই ইউরোপ এমি’স মিডিয়ার উদ্যোগে আয়োজন করে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠানের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মো: আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আব্দুল মুকিত চুন্নু, রেজা আহম্মেদ ফয়সল চৌধুরী সুয়েব।
অনুষ্ঠানের শুরুতেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহম্মেদ ফয়সল চৌধুরী সুয়েব।
ব্রিটেনে প্রবাসী বাঙালিদের ছেলে মেয়েদের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে এই বাংলা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধার করা সংস্কৃতিতে নয়, বাংলাদেশের শিল্পীরা বিদেশের বুকে গান গেয়ে জয় করেন সহস্র বাঙালির মন।







