চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের ‘লাল তালিকা’ থেকে এখনই কাটছে না বাংলাদেশের নাম

পান্থ রহমানপান্থ রহমান
৯:২৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্রিটেন ভ্রমণের ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম কাটছে না ব্রিটিশ সরকার।

চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা মোটেই রাজনৈতিক নয় বরং বিজ্ঞান আর তথ্যভিত্তিক। সরাসরি বাংলাদেশকে ভ্যাকসিন দিতে না পারলেও বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে ভ্রমণের ‘লাল তালিকাভুক্ত’ করে যুক্তরাজ্য। গত ক’দিন ধরে পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই তালিকা থেকে নাম তুলে নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাবকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার লন্ডনে দুই দেশের চতুর্থ কৌশলগত-সংলাপেও একই অনুরোধ জানায় ঢাকা। কিন্তু এখনই যে সবুজ সঙ্কেত মিলছে না, সেটাই স্পষ্ট করলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, লাল তালিকা আসলে তথ্য ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত। এখানে আক্রান্তের সংখ্যা যেমন দেখা হয় তেমনি ট্রেন্ড বা কোন ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে সেটাও দেখা হয়। আমরা গভীরভাবে গোটা বিশ্বের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের পরিস্থিতি ভালো হলে রেড লিস্ট থেকে নাম উঠে যাবে। এটা মোটেই রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং তথ্য বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত।

ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশের জন্য তা বরাদ্দ দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন ডিকসন।

Reneta

তিনি বলেন, আসলে বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় সহযোগিতা করতে গিয়ে দুঃখজনকভাবে বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তার মানে এই নয় যে, আমরা কিছুই করছি না। বরং কোভ্যাক্সের আওতায় ঠিকই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। আশা করছি সরাসরিও ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

ব্রিটিশদের পাশাপাশি ভ্রমণকারীদের জীবনের নিরাপত্তাকেও সমান প্রাধান্য দেয় বলেই ব্রিটেনের লাল-তালিকায় এমন কড়াকড়ি বললেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন।

ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT