চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের মধ্যবর্তী জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রিটেনের ভোটগ্রহণ

ব্রিটেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (ব্রিটিশ সময় সকাল ৭টা) শুরু হয় মধ্যবর্তী সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে ৪ কোটি ৬৯ লাখ নিবন্ধিত ভোটারের অংশ নেয়ার কথা রয়েছে। ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত।

এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়ছেন কনজারভেটিভ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে এবং লেবার পার্টির জেরেমি করবিন। জরিপের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এবারের মোট ভোটার সংখ্যা ৪ কোটি ৬৯ লাখ। ভোটে মোট সাড়ে ৬শ’ এমপিকে নির্বাচিত করবে ব্রিটেনবাসী।

এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৮ জন লেবার পার্টির পক্ষে, ১ জন লিবারেল ডেমোক্রেটস, একজন ফ্রেন্ডস পার্টি এবং চারজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।

যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনটি হয় ২০১৫ সালের ৭ মে। সেই নির্বাচনে সংসদের সাড়ে ৬শ’ আসনের মধ্যে ৩৩১টিতে জয় পেয়ে ক্ষমতাসীন হয় কনজারভেটিভ পার্টি।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

যুক্তরাজ্য-ভোটকেন্দ্রে-ভোটগ্রহণ
জেরেমি করবিন ও টেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন টেরেসা, তাই আগাম নির্বাচনের এ ঘোষণা বলে তিনি জানান।

এবারের নির্বাচনে জঙ্গি হামলা একটি বড় ইস্যু। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে তিনটি সন্ত্রাসী হামলা হয়েছে। যার সর্বশেষটিতে লন্ডন ব্রিজে হামলায় নিহত হয় ৭ জন এবং আহত হয় ৪৮ জন।

এর আগে ২২ মে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন মারা যায়। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়।

ট্যাগ: ব্রিটেনে নির্বাচনযুক্তরাজ্যযুক্তরাজ্য নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গঠনমূলক কাজে ইন্টারনেট ব্যবহার করছে রাজবাড়ীর শিক্ষার্থীরা

পরবর্তী

আপন থেকে সোনা ফেরত পেতে আবেদনের শেষদিন ১৩ জুন

পরবর্তী
আপন জুয়েলার্স

আপন থেকে সোনা ফেরত পেতে আবেদনের শেষদিন ১৩ জুন

শেখ হাসিনা

বঙ্গবন্ধু চত্বর ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT