চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনকে ছাড়াই ইইউ সম্মেলন

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৯:৩৯ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়নের কার্যপদ্ধতি নবায়নে একমত হয়েছে সদস্য দেশগুলো।

স্লোভাকিয়ার ব্রাতিসলাভায় সম্মেলনে যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, অর্থনীতি, নিরাপত্তা ও অভিবাসনের মতো ইস্যুতে সঙ্কটময় মুহূর্ত পার করছে ইইউ।

অভিবাসন ইস্যুতে বাকি সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে ইতালি।

ব্রেক্সিটের মাধ্যমে বেরিয়ে যাওয়া ব্রিটেনকে ছাড়াই স্লোভাকিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের সম্মেলন অনুষ্ঠিত হয়।

দানুবে নদী তীরের মনোমুগ্ধকর দৃশ্যকে সঙ্গী করে নৌকাভ্রমণের ফাঁকেই গুরুত্বপূর্ণ কথা সারেন ইইউ নেতারা। তারা কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে।

সম্মেলন পরবর্তী ব্রিফিংয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানান, আগামী বছরের মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন সংস্কার আনা বিষয়ক পরিকল্পনা গ্রহণে একমত হয়েছেন ইইউ নেতারা। মেরকেল বলেন, ব্রিটেনের ইইউ ছাড়ার সিদ্ধান্তে গভীর সঙ্কটে পড়েছে সংস্থাটি।

Reneta

অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জানান দিয়েছে ইতালি। মতভেদ থাকায় দেশটির প্রধানমন্ত্রী মাতেয়ো রেনজি যৌথ সংবাদ সম্মেলনে যোগ না দিয়ে মিডিয়ার সাথে আলাদাভাবে কথা বলেন।

রেনজি জানান, অভিবাসন ইস্যুতে ফ্রান্স ও জার্মানির উদার নীতি ইতালি মোটেও সমর্থন করে না।

অভিবাসন সমস্যা মোকাবেলায় বুলগেরিয়াকে ১০৮ মিলিয়ন ইউরো অনুদান দেয়ার ঘোষণা আসে সম্মেলন থেকে।

অনুদানের অর্থ ছাড়াও, সুষ্ঠু অভিবাসী ব্যবস্থাপনা নিশ্চিতে বুলগেরিয়া-তুরস্ক সীমান্তে ২শ’ সীমান্তরক্ষী ও ৫০টি অতিরিক্ত যানবাহন পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT