চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ পার্লামেন্টের সেমিনারে ‘নগদ’ নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
অর্থনীতি
A A

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করলেন ডাক বিভাগের
ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন উদ্যোগের কথা তিনি সেমিানারে আলোচনা করেন।

গতকাল সোমবার “ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ: ফ্রম ফিনটেক টু হাই-টেক” শিরোনামে এক সেমিনার আয়োজন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লন্ডনের পার্লামেন্ট হাউসের একটি সুইটে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Banglabid

সেসময় তানভীর আহমেদ মিশুক তার আলোচনায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন ‘নগদ’-এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভূক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভূক্তিতে আসতে পারছে না, সেখানে ’নগদ’ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ১ কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সক্ষম হয়েছে। এ ছাড়া সম্প্রতি আরও প্রায় ৫ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে যুক্ত করার কার্যক্রম অব্যাহত আছে।

সরকারের আর্থিক সহায়তা, ভাতা ও উপবৃত্তির মতো সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে ’নগদ’ কাজ করছে বলেও মন্তব্য করেন তানভীর আহমেদ মিশুক।

Reneta

তিনি বলেন, সরকারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে যাবে, যার মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল একটি সমাজ গঠন করা সম্ভব হবে।

এ ছাড়া মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো বিষয় প্রতিরোধ, ক্ষুদ্রঋণ ও ক্যাশলেস সমাজ গঠনে কাজ করার বিষয়ে ’নগদ’-এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তানভীর আহমেদ মিশুক। পাশাপাশি গ্রিন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস তৈরির ক্ষেত্রে ’নগদ’-এর দেখানো ডিজিটাল কেওয়াইসি পদ্ধতি ও নারী উদ্যোক্তা তৈরির বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

সেমিনারটি সঞ্চালনা করেন হোমপে-এর সিইও রুবেল এহসান। সেসময় সেমিনারে সোনালি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকি, স্ক্রিল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক লুতফি সিদ্দিক প্যানেল আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল লেনদেননগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT