চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটনির ওপর ‘শিশুর মতো নিয়ন্ত্রণ’ মানতে পারছেন না প্যারিস হিলটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

বিশ্ব জুড়ে ব্রিটনি স্পিয়ার্সের খ্যাতি, তবুও তাকে ‘শিশুর মত’ শাসন করা হয়, এই বিষয়টি একেবারেই মানতে পারছেন না প্যারিস হিলটন!

সম্প্রতি অর্থ-সম্পত্তির উপর বাবার খবরদারি থেকে মুক্তি পেতে জনপ্রিয় এই তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই খবরে, বান্ধবী ব্রিটনির সমর্থনে এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্যারিস হিলটন।

দ্য সানডে টাইমস-এ দেয়া সাক্ষাতকারে হিলটন বলেন, ‘ব্রিটনির ওপর অন্যদের নিয়ন্ত্রণ দেখে মনে কষ্ট পাই। প্রাপ্তবয়স্ক একজন মানুষকে শিশুর মতো করে নিয়ন্ত্রণ করা উচিত নয়। আমার জীবনে এরকম কিছুর কথা ভাবতেই পারি না।’

২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্রিটনি। সেসময়ে মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স। প্রায় ১২ বছর ধরে তিনি ব্রিটনি ও তার সম্পত্তির নিয়ন্ত্রণে নিযুক্ত।

চলতি মাসের ২২ তারিখে জেমির দায়িত্ব শেষ হয়েছে। ব্রিটনি জানিয়েছেন, এরপর কোনোভাবেই জেমির দায়িত্বের মেয়াদ বাড়াতে চান না।

জনপ্রিয় এই তারকার এই পদক্ষেপে সমর্থন যুগাচ্ছেন তার অসংখ্য ভক্তরা অনুরাগী। তারা ব্রিটনির ব্যক্তিগত জীবন ও অর্থসম্পদে নিজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ’‌হ্যাশট্যাগ ফ্রি ব্রিটনি’ আন্দোলন শুরু করেন। এমনকি ব্রিটনির পক্ষে লাখো মানুষের স্বাক্ষরও যোগার করেন। তাদের একটাই দাবি, প্রিয় তারকাকে যে কোনো মূল্যে চাপ মুক্ত রাখা।

লসঅ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া আদালতে করা ব্রিটনি আপিলের নথিতে তার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রক হিসেবে বাবা জেমির ফিরে আসার বিরোধীতা করে স্টেটমেন্ট দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তাকে মানসিক রোগী সাজিয়ে অর্থসম্পদ কুক্ষিগত করার ষড়যন্ত্র করেছেন বাবা জেমি।

২০০৮ সালে ব্রিটনির তত্বাবধায়ক নিযুক্ত হলেও গত বছর নিজের শারিরীক অসুস্থতার জন্য দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেমি। তখন ব্রিটনির সবকিছু দেখভালে ম্যানেজার নিযুক্ত করা হয় জোডিকে। তবে এখন কিছুটা সুস্থ হওয়ায় জেমি আবার ব্রিটনির বিষয়ে খবরদারি শুরু করেছেন। আর এটাই মেনে নিতে পারছেন না সংগীত ও চলচ্চিত্রের খ্যাতিমান এই তারকা। বিবিসি

ট্যাগ: প্যারিস হিলটনব্রিটনি স্পিয়ার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল

পরবর্তী

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা: আদালতে হৃদয়বিদারক আর্তনাদ

পরবর্তী

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা: আদালতে হৃদয়বিদারক আর্তনাদ

পদ্মা সেতু নির্মাণ কাজের মেয়াদ শেষ হবে ২০২২ সালে

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT