চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিজের তলায় আটকে গেল উড়োজাহাজ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে
A A
ব্রিজের নিচে উড়োজাহাজ-আটকে গেল

রাস্তা দিয়ে চলতে চলতে একটি ব্রিজের নিচ দিয়ে পার হতে গিয়ে আটকে গেল বিশাল বড় উড়োজাহাজ। লোকজন রাস্তা দিয়ে যাওয়া-আসা করছে আর দেখছে এই অদ্ভুত দৃশ্য।

ঘটনাটি ঘটেছে চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে। দু’দিন আগে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিওচিত্রটিতে দেখা গেছে, একটি উড়োজাহাজের ফিউজলাজ বা যাত্রী বহনের মূল কাঠামোটি আলাদা করা অবস্থায় একটি বিশাল ট্রেইলার ট্রাকের ওপর বসানো। সেটি ওপরে একটি নিচু ফুট ওভারব্রিজের সঙ্গে আটকে আছে।

Banglabid

নিউ চায়না টিভি জানিয়েছে, একটি উড়োজাহাজের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ট্রেইলার ট্রাকে করে সরিয়ে নেয়া হচ্ছিল। নিচু ওভারব্রিজটির নিচ দিয়ে পার হওয়ার সময় বিশাল প্লেনের ফিউজলাজটির ওপরের দেয়াল সেতুর তলার সঙ্গে বেধে যায়। কিছুতেই বের করা যাচ্ছিল না প্লেনটিকে ব্রিজের তলা থেকে।

শেষমেশ ট্রাকের চালকের মাথায় খেলে যায় এক দারুণ বুদ্ধি। তিনি ট্রাকের চাকাগুলো থেকে হাওয়া বের করে নিতে শুরু করেন।

যেহেতু ট্রেইলার ট্রাকের চাকাগুলো অনেক বড় হয়ে থাকে, সেহেতু এগুলো থেকে বাতাস বের করে দেয়ার ফলে ট্রাকটির উচ্চতা অনেকখানি কমে গেল। ওই সময় খুব সাবধানে ব্রিজের নিজ থেকে ট্রাক চালিয়ে উড়োজাহাজটি বের করে আনতে সফল হন চালক।

Reneta

অদ্ভুত এই ঘটনার ভিডিও গত দুই দিনে ইউটিউবে ১২ হাজারের বেশি ভিউ হয়েছে। টুইটারে এর ভিউ ২৭ হাজারেরও বেশি। এছাড়া উইবোসহ চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক শেয়ার হয়েছে ভিডিওটি।

ভিডিওটি নিয়ে দেয়া পোস্টগুলোতে হাস্যকর সব মন্তব্যও করেছেন অনেকে। টুইটারে একজন রসিকতা করে বলেছেন, ‘গুগল ম্যাপসকে বেশি গুরুত্ব দিলে এই অবস্থাই হয়! আশা করছি কেউআহত হয়নি।’ এমনই অনেক ব্যঙ্গাত্মক কমেন্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ভিডিওটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোক ফেস্টের মঞ্চ মাতাবেন শফিকুল

পরবর্তী

নিরাপদ সড়ক তৈরিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে

পরবর্তী

নিরাপদ সড়ক তৈরিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে

কন্যা সন্তানের মা হলেন অভিনয়শিল্পী রুমানা

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT