হানড্রেড বিলিয়ন নিউ ডেভলপমেন্ট ব্যাংক অফ দ্যা ব্রিকস কান্ট্রিসের প্রথম প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের আইসিআইসি ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান কেভি কামাথ।
বিশ্বের অন্যতম উদিয়মান অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত,চীন ও সাউথ আফ্রিকার সংগঠন ব্রিকস। ২০১০ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম তার ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
গত বছর ব্রিকস’র সভায় এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম ছয় বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যানের পদে থাকবে ভারত। পরে পাঁচ বছর করে দ্বায়িত্ব পালন করবে ব্রাজিল ও রাশিয়া।
৬৭ বছর বয়সি কেভি কামাথ ভারতের অন্যতম সেরা ব্যাংকার হিসাবে পরিচিতি রয়েছে। ২০০৯ সালে আইসিআইসি ব্যাংকের সিইওয়ের পদ থেকে অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত ব্যাংকটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন।






