চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় এখনও মিলবে মুক্তিযুদ্ধের স্মৃতি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১২:৩০ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
গ্যাসসাগর গেটবুক, গ্যাসসাগর প্রবেশদ্বার, গেটের উপরে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ মুক্তি সংগ্রাম এবং এরপর একাত্তরে ৯ মাসের মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিজয়ের সেই পথে আছে আত্মত্যাগ ও গৌরবের এক মহান ইতিহাস।

গৌরবের সেই মহান ইতিহাসে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাম। মুক্তিযুদ্ধের সময় কিছু অংশ ২ এবং কিছু অংশ ৩ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত হয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া ছিলো যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ এলাকা।

সীমান্তের ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে গেরিলা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে। মুক্তিযুদ্ধের পুরো নয় মাসই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত হয় সম্মুখ যুদ্ধ। ডিসেম্বরে ওই যুদ্ধ রূপ নেয় চূড়ান্ত পর্যায়ে।

ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর, আখাউড়া ও কসবার বিভিন্ন জায়গায় এখনো মিলবে শহীদদের স্মৃতি। আখাউড়ার গঙ্গাসাগরে একটি গণকবর রয়েছে। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় সেখানে বাঙালিদের ব্রাশ ফায়ারে হত্যা করে পাকিস্তানি বাহিনী।

গঙ্গাসাগর থেকে কসবার কোল্লাপাথর শহীদ স্মৃতিসৌধের দূরত্ব ঘণ্টাখানেকের। কোল্লাপাথর শহীদ স্মৃতিস্তম্ভে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তখন ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকায় যারা যুদ্ধে শহীদ হন তাদের এখানে কবর দেওয়া হতো। মুক্তিযুদ্ধের পর থেকেই এর রক্ষণাবেক্ষণ করছেন মুক্তিযোদ্ধা এম এ করিম।

তিনি বলেন: বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, সেই ডাকে সারা দিয়ে আমি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুদ্ধে যোগদান করি। আমাদের সিইও ছিলেন ক্যাপ্টেন গাফফার। বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন পরিচালনা করেছি। আমাদের সোর্স ছিল। যখন সংবাদ পেতাম পাক সেনারা আনাগোনা করছে, তখনই অপারেশন চালাতাম।

২ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ১১ শ’ ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর এক জায়গায় করে একটি ‘ওয়ার সেমেট্রি’ করার ইচ্ছার কথা জানিয়েছেন এম এ করিম।

নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ বিশেষ, ফরিদপুর এবং ঢাকার অংশবিশেষ মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: গণকবরবিজয়ের মাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাযা

পরবর্তী

স্বাধীনতার মহাকাব্যের সঙ্গে যে শহরের পরিচয় ইতিহাসে বাঁধা

পরবর্তী
স্মারক ভবনটির উপরে বাংলাদেশের পতাকা উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার মহাকাব্যের সঙ্গে যে শহরের পরিচয় ইতিহাসে বাঁধা

ঝলমল তারা মসজিদের নান্দনিক স্থাপত্য ও সুন্দর ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নান্দনিক স্থাপত্যে ঝলমল তারা মসজিদ

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT