চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাদার্সকে হারিয়ে সুপার লিগে শেখ জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৭৪ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সেরা ছয়ের সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার ফতু্ল্লায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে শেখ জামালের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১১০ রানে গুটিয়ে যায় ব্রাদার্স।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠল শেখ জামাল। সুপার লিগ নিশ্চিত করা অপর পাঁচ দল হল আবাহনী লিমিডেট, লিজেন্ডস অব রুপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যান সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শেখ জামালের কাছে হেরে যাওয়ায় অবনমন ঠেকাতে ব্রাদার্সের খেলতে হবে রেলিগেশন লিগ। যেখানে তাদের সঙ্গী হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। যে দুটি দল পয়েন্ট টেবিলের তলানীতে থাকবে তারা আগামী মৌসুমে নেমে যাবে প্রথম বিভাগে। আর এ মৌসুমে প্রথম বিভাগের সেরা দুই দল আগামী মৌসুম খেলবে প্রিমিয়ার লিগ।

ফতু্লায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ১৮৪ রানে থামে শেখ জামাল। ওপেনার সৈকত আলী করেন সর্বোচ্চ ৫৫ রান। লোয়ার মিডঅর্ডারে তানবীর হায়দার ৩৩ ও ইলিয়াস সানি ৩১ রানের ইনিংস খেলে দলের রান দুইশ’র কাছাকাছি নিয়ে যান।

ব্রাদার্সের পেসার খালেদ আহমেদ নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ, সাখাওয়াত হোসেন ও অলক কাপালি।

স্বপ্ল পুঁজিয়ে নিয়েও শুরু থেকেই লড়াই জমিয়ে তোলেন শেখ জামালের বোলাররা। ৭ রানের মধ্যেই ব্রাদার্সের দুই ওপেনারকে সাজঘরে পাঠান আবু জায়েদ রাহি। ইনিংসের প্রথম বলেই ফেরেন মিজানুর রহমান (০)। রাহির দ্বিতীয় ওভারে জুনায়েদ সিদ্দিক (১) ফিরে গেলে জমে ওঠে ম্যাচ।

Reneta

শুরুর ধাক্কা থেকে বের হতে পারেনি ব্রাদার্স। নিয়মিত বিরতিতে উইকটে হারিয়ে ৩৯.২ ওভারেই গুটিয়ে যায় গোপীবাগের ক্লাবটি। মায়শুকুর রহমান ও দেবব্রত দাস করেন সমান ২৭ রান।

সোহাগ গাজী ও ইলিয়াস সানি নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন রাহি। নাজমুল ইসলাম ও রবিউল হক পকেটে যায় একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT