চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাদার্সকে সহজেই হারাল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ধসের মাঝেও ব্যাট হাতে লড়লেন রুবেল মিয়া। শুরুর চাপ সামাল দেয়ার পর মিরপুরের ২২ গজে ‘ঝড়’ তুললেন আরিফুল হক ও নাজমুল হোসেন মিলন। দুই ব্যাটসম্যানের ফিফটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পেল ১৬৯ রানের লড়াকু পুঁজি। পরে মনির হোসেন খান ও আব্দুর রাজ্জাকের স্পিন ভেলকিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টিতে ব্রাদার্স ইউনিয়নকে ৪৭ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-১৬৯/৪, ব্রাদার্স ইউনিয়ন-১২২/৮

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ব্রাদার্স। বুধবার দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের অপর দুই দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও প্রাইম ব্যাংক। যারা জিতবে তারা গ্রুপের শীর্ষ দল হিসেবে উঠবে সেমিফাইনালে।

সোমবার নিজেদের প্রথম ম্যাচে ২৫ রানে ব্রাদার্সকে হারায় আবাহনী। দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে পাত্তাই পায়নি দলটি। ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাদ্রার্স ২০ ওভার ব্যাটিং করে ১৩০ রানের বেশি তুলতে পারেনি। তারা হারায় ৯ উইকেট।

ফজলে রাব্বি করেন সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া শরিফুল ইসলাম ১৫ ও জুনায়েদ সিদ্দিক ১৪ ও জাহিদুজ্জামান ১১ রান করেন। মনির তিনটি ও রাজ্জাক দুটি উইকেট নেন। অলক কাপালি, আল-আমিন হোসেন ও আরিফুল নেন একটি করে উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। দলীয় ১০ রানের মাথায় অধিনায়ক বিজয়ের (৬) উইকেট হারায় তারা। জাকির হাসান ফিরে যান ৯ রান করে। আল-আমিন জুনিয়র (২) দ্রুতই ফিরে যান সাজঘরে।

Reneta

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। ওপেনার রুবেলের সঙ্গে জুটি বেধে দলকে ভালো অবস্থানে নিয়ে যান আরিফুল। দলকে শতরানের কাছে নিয়ে গিয়ে আউট হন রুবেল। এ ডানহাতি ব্যাটসম্যানের ৪৩ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়ের মার।

আরিফুলের সঙ্গে জুটি বেধে তাণ্ডব চালান মিলনও। পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৮৭ রান যোগ করলে বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন আরিফুল। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার। মিলন অপরাজিত থাকেন ২১ বলে ৪৫ করে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছয়ের মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠাকুরগাঁওয়ের ঘটনা আমাদের কী শিক্ষা দেয়?

পরবর্তী

কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে চকবাজারে সিটি করপোরেশনের মাইকিং

পরবর্তী

কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে চকবাজারে সিটি করপোরেশনের মাইকিং

বৃষ্টির মোহে 'খলনায়ক' ইমরান!

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT