বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।আক্রমণাত্মক খেলা দেখিয়ে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় নেইমাররা।
ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোল করেন নেইমার। ২৬ মিনিটে কোটিনহোর গোলে ২-০তে এগিয়ে যায় সেলেক্যাওরা।
৩৯ মিনিটে ফিলিপে লুইসের গোলে আবারো লীড নেয় ব্রাজিল, ৪৪তম মিনিটে গ্যাবিয়েল জেসাসের গোলে ব্যবধান বাড়ে।
বিরতির পর ৭৫ মিনিটে বলিভিয়ার জালে শেষ পেরেক ঠুকে দেয় ফিরমিনো। ফলে গোলে ৫-০ গোলের বিশাল জয় পেয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ জোনে ইটালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। হাইভোল্টেজ ম্যাচে ৫৫ মিনিটে ভিতোলোর গোলে ১-০ তে লিড নেয় স্পেনিয়ার্ডরা।
৮২ মিনিটে ইটালির মধ্য মাঠের তারকা ডেনিয়েল রোজি’র গোলে সমতা নিয়ে শেষ হয় খেলা।







