চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই বন্ধু

রেজাউল করিম রেজাউল করিম
১:৫১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বার্সেলোনার মেসি এবং নেইমার সম্ভবত বর্তমান ফুটবলে বিশ্বের সেরা বন্ধু জুটি। কিন্তু সেই দুই বন্ধুই আজ একদিনের জন্য বন্ধুর শক্রু। বিশ্বকাপ বাছাইপর্বের সেই মহা ম্যাচ!‌ আড়াই বছর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যে মাঠে নিদারুণ লজ্জায় ঢেকেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখ সেই বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল। স্বভাবতই এই ম্যাচ ঘিরে ফুটবল দুনিয়ায় উন্মাদনা তুঙ্গে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায়।

গত বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি ভুলে আপাতত ব্রাজিল সামনে তাকিয়ে। টিটে জাতীয় দলের কোচ হয়ে আসার পর বেশ ধারাবাহিকই ‘‌সেলেকাওরা’‌। পরপর বেশ কয়েকটি ম্যাচে জিতে এই মুহূর্তে প্রাক বিশ্বকাপের লাতিন আমেরিকান গ্রুপে সবার শীর্ষে ব্রাজিল।

অন্যদিকে আর্জেন্টিনাকে শেষ কয়েকটা ম্যাচে বেশ নড়বড়ে এমনকি, মেসির হঠাৎ পাওয়া চোটও চিন্তায় ফেলে দিয়েছিল কোচ এডগার্ডো বাউজাকে। তবে, ‘‌এল এম টেন’‌ আবারও মাঠে প্রত্যাবর্তন ঘটানোর পর আর্জেন্টিনা নতুন করে চাকা ঘোরানোর অপেক্ষায়। সেজন্য চিরশত্রু দেশের বিরুদ্ধে বৃহস্পতিবার জয়কেই পাখির চোখ করেছে মেসিবাহিনী।

Banglabid

Barcelona's Argentinian forward Lionel Messi (R) celebrates a goal with Barcelona's Brazilian forward Neymar during the UEFA Champions League football match FC Barcelona vs Manchester City at the Camp Nou stadium in Barcelona on October 19, 2016. / AFP PHOTO / PAU BARRENA

এই নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন দুই বার্সার সুপারস্টার। মুখোমুখি লড়াইতে অবশ্য এগিয়ে মেসি। তিনবার জিতেছেন তিনি। এর মধ্যে একবার ক্লাব বিশ্বকাপে। দুবার জাতীয় দলের জার্সি। আর মেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সুপার ক্লাসিকোতে মেসির পেনাল্টি মিসের ম্যাচে নেইমারের গোলে জয় পেয়েছিল ব্রাজিল।

মাঠে নামার আগে অবশ্য মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। বলেছেন, ‘বিশ্বের সেরা ফুটলারের কাছ থেকে প্রতিদিনই অনেক কিছু শিখছি। টেলিভিশনের আমি যে মেসিকে দেখেছি তার চেয়ে অনেক গ্রেট মাঠের মেসি।’

Reneta

ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন মেসিই। তবে ব্রাজিল কোচ টিটো বলেছেন, আর্জেন্টিনার তুরুপের তাসকে আটকানোর পরিকল্পনা মনে মনে ছকে রেখেছেন তিনি। ব্রাজিল শিবিরে যেমন মেসি আতঙ্ক আছে, নেইমারকে নিয়ে একই রকম আবহ আর্জেন্টাইন শিবিরেও।brazil_argentina2

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাইব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতি মামলায় হাজিরা দিতে জজ আদালতে খালেদা জিয়া

পরবর্তী

জন্মদিনে কান্নার রহস্য জানালেন মিম

পরবর্তী

জন্মদিনে কান্নার রহস্য জানালেন মিম

রমেন স্যারের মতো আর কে অত যত্ন করে পড়াবেন!

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT