কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন মার্সেলো। বেলজিয়ামের একাদশে আছেন মারুয়ান ফেলাইনি এবং নাসের চাডলি।
ব্রাজিল আগের মতোই ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে। ডিফেন্সে বাঁদিক থেকে মার্সেলো, মিরান্ডা, সিলভা এবং ফ্যাগনার।
মিডফিল্ডে পাউলিনহো এবং ফের্নানদিনহো। বাঁ উইংয়ে নেইমার, ডানদিকে উইলিয়ান এবং মাঝে কৌতিনহো। একমাত্র স্ট্রাইকার জেসাস।
বেলজিয়াম খেলবে ৩-৪-৩ ফর্মেশনে।
ব্রাজিল-বেলজিয়াম সব ধরনের প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো মুখোমুখি হবে। দুই দলের প্রথম দেখা হয় ১৯৬৩ সালের একটি প্রীতি ম্যাচে। ওই ম্যাচটি ৫-১ গোলে জেতে বেলজিয়াম। কিন্তু এরপর টানা তিনবার জয় পায় ব্রাজিল।
বিশ্বকাপে দুই দলের একবারই দেখা হয়েছে। সেটা ২০০২ সালে। সেই ম্যাচে রিভালদো, রোনাল্ডোর দ্বিতীয়ার্ধের গোলে জয় পায় ব্রাজিল।
ব্রাজিল টানা সাতবার কোয়ার্টারফাইনাল খেলছে। এই পর্বে তারা দুইবার হার দেখে। ২০০৬ সালে ফ্রান্সের বিপক্ষে এবং ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে।







