চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে জেতালো ফিরমিনোর গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

করোনা আর চোট, সব মিলিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জয়ী দল সাজাতে বেশ হিমশিমই খাচ্ছিলেন ব্রাজিলের কোচ টিটে। চোটের কারণে আগে থেকেই  দলে ছিলেন না ফিলিপে কৌতিনহো, ম্যাচের ঠিক আগেরদিন জানা গেল চোটে নামা হচ্ছে না নেইমারের। কাসেমিরো আক্রান্ত করোনায়। তাই এমন দল নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে জয়টাও এসেছে কষ্টেশিষ্টে। শেষপর্যন্ত সেলেসাওদের ত্রাতা রবের্তো ফিরমিনো।

সাও পাউলোর মরুম্বি স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ৬৭ মিনিটে পাওয়া গোলটি লিভারপুল তারকা রবের্তো ফিরমিনোর।

তবে ব্যবধান যাই হোক, শেষ পর্যন্ত এই জয় দিয়ে কনমেবল অঞ্চলে নিজেদের আধিপত্য ঠিকই বজায় রেখেছে ব্রাজিল। আগের দিন প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র হওয়ায় সাউথ আমেরিকান অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একমাত্র দল হিসেবে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে তারা, সম্পূর্ণ ৯ পয়েন্ট এখন তাদের দখলে।

Banglabid

নেইমার-কৌতিনহো না থাকায় ৪-৩-৩ ফর্মেশনে রিচার্লিসন ও এভারটন রিভেরিওকে শুরু থেকেই খেলিয়েছেন টিটে,ম্যাচে ছিলেন গ্যাব্রিয়েল জেসাসও। নেইমার কিংবা কৌতিনহোর অভাবটা তেমন বুঝা না গেলেও গোলটাই নাগালে পাচ্ছিলেন না স্বাগতিক ফুটবলাররা।

শুরুতেই অবশ্য ব্রাজিলের হয়ে একবার বল জালে জড়ান রিচার্লিসন। তবে ৭ মিনিটের সেই রেফারি বাতিল করে দেন রেফারি। ৪২ মিনিটে ডগলাস লুইজও গোল পেয়েছিলেন, সেটাও রেফারি বাতিল করেন ফাউলের সিদ্ধান্তে।

ধুঁকতে থাকা ব্রাজিলের হয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন জেসাস। ৬১ মিনিটে হেড লক্ষ্যে থাকলে গোল পেত ব্রাজিল।

Reneta

তবে ৬৭ মিনিটে পাওয়া ম্যাচে নিজের একমাত্র সুযোগটি মাটি করেননি ফিরমিনো। ডি-বক্সের ডানপ্রান্ত ধরে উড়ে আসা ক্রসে ব্যর্থ এক হেড করেছিলেন রেনান লোডি। তার হেড বারে না থাকলেও ঠিকই জায়গামতো পেয়ে যান লিভারপুল ফরোয়ার্ড, তার সামনে তখন কেবল ভেনেজুয়েলার গোলরক্ষক। এত কাছ থেকে কেবল তার ডান পায়ের আলতো শটেরই প্রয়োজন পড়েছে। সেই শটেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের পূর্ণ তিন পয়েন্ট।

বাছাইপর্বের পরের ম্যাচটি বেশ কঠিনই হতে চলেছে ব্রাজিলিয়ানদের জন্য। বুধবার টিটের দল গিয়ে খেলবে উরুগুয়ের মাঠে। একই রাতে এডিসন কাভানি, লুইস সুয়ারেজ ও ডারউইন নুনিয়েজের গোলে কলম্বিয়াকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়ে এসেছে উরুগুয়ে। তিন ম্যাচে ৬ পয়েন্টে টেবিলের চারে আছে সুয়ারেজদের দল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনেই প্রাণ গেলো প্রায় ১০ হাজার মানুষের

পরবর্তী

জর্জিয়াতেও বাইডেনের জয়

পরবর্তী
বাইডেন

জর্জিয়াতেও বাইডেনের জয়

নাফ নদীতে বিজিবির সাথে ‘গোলাগুলিতে ইয়াবাকারবারী’ নিহত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT