চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রহ্মপুত্রের চরে বাদাম চাষে নতুন সম্ভবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৫
কৃষি
A A

শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলের কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন বাদাম চাষ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। চরাঞ্চলের পতিত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি চীনা বাদাম-৮ জাতের গ্রীষ্মকালীণ বাদাম চাষ করে কম খরচে ৩৫/৪০ হাজার টাকা আয় করছেন কৃষকরা।

কৃষি বিশেষজ্ঞরা জানান, দেশী জাতের বাদামের তুলনায় এ বাদামের সাইজ বড়, দানাগুলো বেশ পুষ্ট এবং পুষ্টিমান বেশি হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। স্থানীয় জাতের চেয়ে ফলন বেশি।

স্থানীয় কৃষক জানায়, আগে যেটা আবাদ করতাম সেটা বিঘাতে হয় দুই আড়াই মণ আর এটা হয় সাড়ে ছয় মণ। আর গ্রীশ্মকালীন সময় আমার জমিটা পতিত থাকত এ পতিত সময়ে এ ফসলটা চাষ করে লাভবান হয়েছি।

শেরপুরের নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের মেম্বার গোলাম মোস্তফা খান বলেন, এখানে গ্রীষ্ম কালীন কোন ফসল হয় না আমাদের কৃষকের জন্য খুবই লাভজনক মৌসুম।

শেরপুর-জামালপুরের চরাঞ্চলে গ্রীষ্মকালীণ বারি চীনাবাদাম-৮ চাষে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ করে যাচ্ছে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র।

বারি’র কৃষি বিজ্ঞানীরা জানান, তিস্তার চরাঞ্চলের কৃষকরা বারি চীনা বাদাম-৮ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। শেরপুরের ব্রহ্মপুত্রের চরাঞ্চলেও এ জাতের বাদামের চাষ সম্প্রসারণ করা গেলে এখানকার চরাঞ্চলের চিত্রও পাল্টে যাবে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শেরপুরের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের কৃষকরাও গ্রীষ্মকালীণ বাদাম চাষ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন। শেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম বলেন, কৃষকরা ভাল দাম পেয়ে থাকে এই চীনা বাদাম বিক্রি করে তারা ভাল লাভবান হচ্ছেন।

সদর উপজেলার ভাগলগড়, কুলুর চর, ভাগলদী, নকলার নারায়ণখোলার চরাঞ্চলে গ্রীষ্মকালীণ বারি চীনাবাদাম চাষ করে কৃষকরা একরপ্রতি শুকনা অবস্থায় প্রায় ১০০ মণ করে ফলন পেয়েছেন। বাজারে এবার বাদামের দামও বেশ ভালো হওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন।

ট্যাগ: বাদামবাদাম চাষশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিলবোর্ড উচ্ছেদ অভিযানে মেয়র অনিসুল হক

পরবর্তী

আজ পবিত্র শবে কদর

পরবর্তী

আজ পবিত্র শবে কদর

খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ ডাকাত আটক

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT