চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালট বক্স জাল ভোটে পূর্ণ করার অভিযোগ হাস্যকর: এইচ টি ইমাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ব্যালট বক্স জাল ভোটে পূর্ণ করার অভিযোগকে হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমেই ভোট হবে।

‘‘পোলিং এজেন্টেদের ব্যালট বক্স ও ব্যালট পেপার খতিয়ে দেখতে হবে। পোলিং এজেন্টদের দায়িত্ব রয়েছে ব্যালট বক্স ভর্তি কিনা, ব্যালটের পাতা ছেঁড়া রয়েছে কিনা এটা দেখতে হবে।’

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করে বলেন, জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভর্তি করে রাখছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

এইচ টি ইমাম পাল্টা অভিযোগ করে বলেন: বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ভুয়া ভোট কেন্দ্র, ব্যালট পেপার তৈরি করে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির চেষ্টা করবে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছেন।

‘‘তারেকের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পরিকল্পনা ও সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উৎসবকে তিনি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’’

Reneta

তিনি বলেন: নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির নেতা মওদুদ আহমেদ ইতিমধ্যেই অভিযোগপত্র লিখে রেখেছে। নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতায় অর্জিত সংবিধানের আলোকে। নির্বাচন পরিচালনার সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তার পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকার যুগান্তকারী পদক্ষেপ পালন করেছে। এখন আর কমিশন সরকারের মুখাপেক্ষী নয়।

ইমাম বলেন: নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্যে সংবিধানে যা বলা হয়েছিল আমাদের সরকার তা অক্ষরে অক্ষরে পালন করেছে। এখন সেনাবাহিনী পর্যন্ত তাদের অধীনে। প্রায় ৭ লক্ষের মত সরকারি কর্মকর্তা-কর্মচারী ইসির অধীনে কাজ করছে। প্রায় ৬ লক্ষ আইন শৃংঙ্খবাহিনীকে নির্বাচনী প্রশিক্ষণ দিয়েছে। সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা করায় নির্বাচন কমিশনকে আগাম ধন্যবাদ জানাই।

অন্যবারের তুলনায় এবারের নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে দাবি করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, এবারই প্রথম শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। অন্যান্য সব নির্বাচনের তুলনায় এবার হতাহতের সংখ্যা অনেক কম। ২০১৮ সালের নির্বাচনে যতটুকু হতাহতের ঘটনা ঘটেছে এর শিকার কেবলমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সচেতন তৎপরতায় হতাহতের ঘটনা কমিয়ে আনা সহজ হয়েছে।

নৌকার পক্ষে অভূতপূর্ব গণজোয়ারের পাশাপাশি বিশ্ব গণমাধ্যম গুলোতে আসা প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় বারের মতো আবারও নিরঙ্কুশ বিজয় পাবে আওয়ামা লীগ। তিনি বলেন, আগামী কালের নির্বাচনে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি গোটা বাংলাদেশের এবং এর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ বিশ্বাস করে কাল সারাদেশে শান্তিপূর্ণ ভাবে এবং অংশ গ্রহণ মূলক একটি নির্বাচন হবে। এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন বিএনপি-জামায়াত ভাবধারার ৯ টি পর্যবেক্ষক সংস্থার ৬৫৮৫ জনকে সারা দেশে পর্যবেক্ষণের কার্ড দিয়েছে। এরমধ্যে ৪টি সরাসরি বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট বলেও অভিযোগ করেন। এ ৪টি প্রতিষ্ঠান হচ্ছে ডেমোক্রেসি ওয়াচ, যার প্রধান হচ্ছেন শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান। খান ফাউন্ডেশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের স্ত্রীর। বগুড়ার লাইট হাউস তারেক রহমানের। আর আদিলুর রহমানে প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার পরিষদ। এরা সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এসকল পর্যবেক্ষকগণ পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেন বলেও আশংকা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক উপদেষ্টা।

আওয়ামী লীগের মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব কাশেম হুমায়ুনে সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসারসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএইচ টি ইমামএকাদশ জাতীয় নির্বাচননির্বাচন পরিচালনা কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’, আয়োজনে যা যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT