বাংলাদেশ

ব্যারিস্টার মওদুদের মরদেহ ঢাকায়

বাংলাদেশের রাজনীতিবিদ মওদুদ আহমদ এর শেষ বিদায়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিবিদ মওদুদ আহমদ এর মরদেহের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, শোকের ছায়া চারদিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় মরদেহ।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হয় গুলশান ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

শুক্রবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীতে।

সেখানে তিন দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে, বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বর্ষীয়ান এই রাজনীতিককে।

বিষয়:মওদুদ আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…