চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্ড সঙ্গীতকে বহির্বিশ্বে তুলে ধরতে আবারও আসছে ব্যান্ড ফেস্ট

রোকসানা আমিনরোকসানা আমিন
৪:৩৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

তরুণদের মাঝে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শুদ্ধ চর্চার লক্ষ্যে বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েল ফুডের সহযোগিতায় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬ পাওয়ার্ড বাই সিম্ফনী। দেশের শীর্ষ স্থানীয় ২৭টি ব্যান্ডদল দিনব্যাপী এই উৎসবে অংশ নেবে।

ওয়েল ফুডের সহযোগিতায়-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট পাওয়ার্ড বাই সিম্ফনী’র ৩য় আসরের জানান দিতে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।

তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে বহির্বিশ্বে তুলে ধরার আশা আয়োজকদের।

ইমপ্রেস টেলিফিল্ম লিঃ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, যারা তরুণ তারা আমাদেরকে উপহার দিয়েছে একেবারেই সঙ্গীতের নতুন ধারা, সেটা ব্যান্ড সঙ্গীত। বাংলাদেশের সবাই মনে করেন যে এই ব্যান্ড ফেস্টটা আরেকটু বড় হোক। আগামী বছর আমরা আমাদের টিমকে অনুরোধ করবো তারা আরেকটু বড় করে এই উৎসবটা করতে পারে কিনা সেই চেষ্টা করতে।

ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা আইয়ুব বাচ্চু বলেন,  আমার স্বপ্ন কিন্তু আমার চেয়ে বড়। সেই স্বপ্ন ওরা এবার বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়ন দেখে আগামী প্রজন্ম আরও এগিয়ে আসবে। পরে দেখা যাবে, এটা আরও বড় হবে। নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি (ব্যান্ড ফেস্ট ) সকাল সাড়ে নয়টায় শুরু হবে ভোর ৫টায় শেষ হবে এবং নেক্সট ইয়ার একটা খোলা জায়গায় চলে যাবো, খোলা ময়দানে।

ব্যান্ডদলগুলোকে প্রেরণা যোগাতে সংবাদ সম্মেলনে ছিলো ব্যান্ড লেজেন্ডদের উপস্থিতি। দেশসেরা ২৭টি ব্যান্ড অংশ নিচ্ছে এবারের উৎসবে।

Reneta

বাংলাদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওমর খালিদ রুমি বলেন, এই প্ল্যাটফর্ম ছাড়া কখনোই কিন্তু আমরা একসঙ্গে এগুতে পারবো না।

অবসকিওর ব্যান্ডের ভোকালিস্ট সাঈদ হাসান টিপু বলেন, এবার ব্যান্ড হয়েছে ২৭টা। একটা সময় আসবে যখন আমরা তিনদিন ধরে বড় পরিসরে পারফর্ম করবো ১০০টা ব্যান্ড নিয়ে।

উৎসবকে সার্থক করতে চ্যানেল আইয়ের সঙ্গে ব্যান্ড ফেস্টের অন্যতম অংশী ওয়েল ফুড এবং সিম্ফনী।

ওয়েল ফুডের সিইও নূরুল ইসলাম বলেন, ওয়েল ফুড তরুণদের সাথে আছে। তরুণদের সাথে থাকবে। আর ওয়েল ফুড লাল সবুজের পতাকার সাথে আছে।

band

এডিসন গ্রুপের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ওয়েল ফুড বলছিলো যে নেক্সট ইয়ার আরও বড় করার জন্য। আমরা সাপোর্ট দিবো তাদেরকে। নেক্সট এটাকে আমরা ন্যাশনাল ব্যান্ড ফেস্ট করতে পারি কিনা সে চেষ্টা করবো। আমরা সাড়া দেশে এটা ছড়িয়ে দিতে চাই। সেখানে সিম্ফনী থাকবে।

১ ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম দিন সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে ওয়েল ফুডের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬, পাওয়ার্ড বাই সিম্ফনী। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ের পর্দায়। চ্যানেল আই অনলাইনের ফেসবুকেও থাকবে সরাসরি সম্প্রচার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যান্ড ফেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT