চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে অনন্য মেহেদী ঢাকার নায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফিফটির পর মেহেদীকে তামিমের শুভ কামনা

ফিফটির পর মেহেদীকে তামিমের শুভ কামনা

প্রথমে বলে তোপ দাগলেন, পরে ব্যাটে ঝড়, মেহেদী হাসানের অলরাউন্ড রুদ্রমূর্তির দিনে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ঢাকা প্লাটুন। মাশরাফীর দলের জয়টি ৫ উইকেটে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ভানুকা রাজাপাক্সের অপরাজিত ৯৬ রানে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৬০ পর্যন্ত যায় কুমিল্লা। জবাব দিতে নেমে ১ বল আর ৫ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ঢাকা।

মেহেদী অফস্পিনে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। পরে ২ চার ও ৭ ছক্কায় ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। রবিউল ইসলাম রবির করা ইনিংসের পঞ্চম ওভারে টানা ৪ ছক্কার পর একটি চারে ২৮ রান নেন এ ডানহাতি। ওভারের শেষ বলে কোনো রান নিতে পারেননি।

ম্যাচজুড়েই মেহেদী এমনভাবে আলোর নিচে ছিলেন। মাশরাফীর সাথে ইনিংসের ওপেনিং স্পেলে বল করতে এসে রান আটকানোর পাশাপাশি উইকেট তুলতে থাকেন। সৌম্য সরকারকে ১০ ও সাব্বির রহমানকে রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠান।

নিয়েছিলেন দারুণ এক ক্যাচ। যাতে ২১ রানে থাকার সময় সাজঘরে ফিরে যেতে হয়েছিল কুমিল্লার ওপেনার রাজাপাক্সেকে। হয়েছিল বলতে হচ্ছে কারণ তাকে আবার মাঠে ফিরিয়ে আনা হয় ওয়াহাব রিয়াজের ওই বলটি তৃতীয় আম্পায়ার নো ঘোষণা করায়।

সেই রাজাপাক্সে শেষপর্যন্ত ৯৬ রানে অপরাজিত। ৪ চার ও ৭ ছক্কায় ৬৫ বলের সাজানো ইনিংস। ইয়াসির আলিকে নিয়ে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটিতে ম্যাচের ভোলই পাল্টে দেন। ইয়াসির ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

Reneta

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই এনামুল হক বিজয় ফিরলে ঢাকাকে শক্ত ভিত দিয়ে যান মেহেদী। তামিম ইকবালকে নিয়ে যোগ করেন ৫৩ বলে ৮৩ রান। যার ৫০-ই মেহেদীর। ২০৩ স্ট্রাইকরেটের ইনিংসটি খেলে তিনি ফেরার পরপরই অবশ্য পথ হারায় দল।

পরপর দু-বলে আসিফ আলি ও জাকের আলিকে সাজঘরে পাঠিয়ে বড়সড় ধাক্কা দেন মুজিব-উর রহমান।

যাতে দেয়াল হওয়ার চেষ্টা করা তামিমকে ফিরিয়ে বিপদ বাড়ান সৌম্য। চোট কাটিয়ে ফেরা তামিম ৪ চারে ৪০ বলে ৩৪ রানের টি-টুয়েন্টির সঙ্গে বেমানান এক ইনিংস খেলে যান।

পরের লড়াইটুকু মুমিনুলের। সঙ্গী শহিদ আফ্রিদি। এ পাকিস্তানি আবারও হতাশ করার অবস্থা বানিয়েছিলেন, ৬ বলে ৭ রানেই শেষ হতে পারত তার অবদান। মুজিবের বলে আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচে যান। দলের দরকার তখন ১৭ বলে ২৬!

মুমিনুল তখনও ছিলেন। আফ্রিদিকে সঙ্গী করে জয়ে পৌঁছেন মাঠ ছাড়েন। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম বলে এক নিয়ে আফ্রিদিকে স্ট্রাইক দেন মুমিনুল। দ্বিতীয় বল ডটের পর তৃতীয়টিতে ছক্কা হাঁকিয়ে সব হিসাব দফারফা করে দেন আফ্রিদি।

৩৯ রানের অবিচ্ছিন্ন জয়ে নোঙর করা জুটির শেষে মুমিনুল ২৬ বলে ২৮, আর আফ্রিদি এক চার ২ ছক্কায় ১৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT