চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে জবাব সাকিবের, ফেসবুকে শিশির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ছবি- শিশিরের ফেসবুক থেকে

ছবি- শিশিরের ফেসবুক থেকে

তিনি ভালো ইনিংস যে কম খেলেছেন তেমন নয়। সেগুলো দলকে সাহায্যও করেছে বিস্তর। আবার প্রয়োজনের মুহূর্তে নিজের মেজাজে খেলে আউট হয়ে দলকে বিপদের মুখেও কম ঠেলে দেননি। সেসব নিয়ে সমালোচনা হয় হররোজ। সাকিব কখনো সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়াও জানান। পি সারায় দলের প্রয়োজনের মুহূর্তে দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ব্যাটেই জবাব দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তারপরও মন শান্ত হচ্ছে না তার পত্নীর। ফেসবুকে যেটির প্রকাশ ঘটিয়েছেন শিশির।

সাকিব হায়দরাবাদ টেস্টেও নিজের স্বাভাবিক খেলাটা খেলেছিলেন। তার অতিরিক্ত শট খেলার প্রবণতা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সাকিব নাকি কেবল নিজের জন্যই খেলেন। পরে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, এটাই আমার স্বাভাবিক খেলা। এভাবে খেলেই আমি সাকিব। পি সারায় শততম টেস্টের দ্বিতীয় দিনেও উইকেটে এসে শেষ বেলায় টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করেছেন সাকিব। আলোচনা-সমালোচনা বেড়েছিল সেটা নিয়েও। পরের দিনই ব্যাটে ওরকম একটি ধৈর্যশীল জবাব।

কিন্তু ধৈর্য ধরে রাখতে পারলেন না সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। পি সারায় প্রিয় মানুষটি ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‌‌‘আরো একটি অপরাধ! দয়া করে এই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে আমরা তরকারি রাঁধতে পারি কারণ তুমিতো শুধু নিজের জন্য খেলো! নিশ্চয়ই এটা তুমি ভালো কিছু করোনি।’

সাকিব তো ব্যাটেই জবাব দিয়েছেন। সহধর্মীনি দিলেন ফেসবুকে। এখন মাঠে পুরো দল দারুণ কিছু করে দেখালে সাকিবের জবাবটা পূর্ণতা পায় আর উচ্ছ্বসিত আলোচক-সমালোচকরা সাকিবের রেস্টুরেন্টে কোন এক সুস্বাদু তরকারি খেয়ে সেটা উদযাপন করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব-শিশির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের

পরবর্তী

ভোলার লালমোহনে দেশের প্রথম ডিজিটাল পার্ক চালু

পরবর্তী

ভোলার লালমোহনে দেশের প্রথম ডিজিটাল পার্ক চালু

মংলা বন্দর সচল রাখতে এনবিআর চেয়ারম্যানের নির্দেশনা

সর্বশেষ

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT