চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেন মাশরাফি

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:১৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় পরাজয়ের পর নিজের দলের ব্যাটিং ব্যর্থতা ‘একবাক্যে’ স্বীকার করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, গত দুটি হোম সিরিজের তুলনায় দল নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি তারা। আর প্রতিপক্ষ অধিনায়ক জয়ের সব কৃতিত্বই দিয়েছেন অভিষিক্ত পেইসার ক্যাগিসো রাবাদাকে।

বৃষ্টি, টস কিংবা ভেজা আউটফিল্ড অথবা উইকেটের আচরণ এসব সবকিছু মাথায় নিয়েই আগে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শুরুর আগে সব চিন্তা ঘুরে ফিরে আসলেও প্রতিপক্ষের ২০ বছরের অভিষিক্ত এক পেসারের কথা হয়তো ভাবনায়ও আনেনি টিম বাংলাদেশ।

সেই পেসার ক্যাগিসো রাবাদাই সর্বনাশটা ঘটিয়ে ফেলেন তার দ্বিতীয় ওভারে। বাংলাদেশ ক্যাপ্টেন অবশ্য পরাজয়ের পর রাবাদার চেয়ে নিজেদের ভুলগুলোই সামনে এনেছেন।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘জানতাম সাউথ আফ্রিকা ভালো টিম, বাংলাদেশ দলের সবাই তা-ই জানে। তবে আমাদের এরকম নয় বরং আরও ভালো খেলার কথা ছিলো। ম্যাচের শুরুটা ভালো হয়নি। তবে এটাই শেষ নয়, আরও দুটি ম্যাচ হাতে আছে। ঘুরে দাঁড়ানোরও সুযোগ আছে। অন্তত সাউথ আফ্রিকার সাথে যেনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলা যায় তা নিশ্চিত করতে হবে’।

৮ উইকেটের সহজ জয়ে সিরিজ শুরু। প্রোটিয়াদের ‘অ্যাকটিং’ ক্যাপ্টেন সব কৃতিত্বই দিয়েছেন ‘ম্যাচ-উইনার’ রাবাদাকে।

সাউথ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা বলেন, রাবাদা পারবে বলেই বিশ্বাস ছিলো। প্রথম ম্যাচে অসাধারণ বোলিং করেছে সে। শুরুটা সহজ করে দিয়েছে রাবাদার বোলিং। সাউথ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রাপ্তি বাড়াতেই দলে এসেছে সে। তবে আপাতত আমাদের লক্ষ্য চলতি সিরিজ।

Reneta

ওয়ানডে ক্রিকেটে যাত্রাটা শুরুই হলো নায়ক হয়ে, ডেব্যু ম্যাচে তার চেয়ে ভালো বোলিং যে আর কেউই করেনি। ম্যান অব দ্য ম্যাচ ক্যাগিসো রাবাদা বলেন, ইচ্ছা ছিরো সুযোগ কাজে লাগানোর। সেটা করতে পেরে ভালো লাগছে। দেশের পক্ষে সবাই নিজের সেরাটাই দিয়ে থাকে। আমিও তাই করেছি। আমি সবসময়, সব ম্যাচে নিজের সেরাটাই দিতে চাই।

ধারাবহিকতা ধরেই সিরিজে এগিয়ে যেতে চায় সাউথ আফ্রিকা, আর বাংলাদেশ ক্যাপ্টেন শুনিয়েছেন পরের ম্যাচে নিজেদের ফিরে পাওয়ার প্রত্যয়ের কথা। রোববার একই মাঠে, বিকেল ৩ টায় দ্বিতীয় ওয়ানডে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT