পর পর চার ম্যাচ হারার পর ব্যাটিং বোলিংকে দুষলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েস।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইমরুল বলেন: আমাদের ব্যাটিং বোলিং দুটোয় খারাপ হচ্ছে, যখন একটা দল খারাপ খেলে তখন ১৯০ রান তাড়া করা একটু কঠিন হয়ে পড়ে। বড় স্কোর তাড়া করতে গেলে শুরুটা ভালো করতে হয় যেটা আমরা পারিনি।তবে শেষ দিকে মাশরাফি ভাই যেভাবে ঘুরে দাঁড়ালেন তা দলকে বুস্ট আপ করবে।
দলের এখন লক্ষ্য কি থাকবে এ ব্যাপারে ইমরুল কায়েস বলেন: আমরা গেল বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, এ বছরের টিম আগের বছরের চাইতে ভালো। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।একটা ম্যাচে ক্লিক করতে পারলেই পরের ম্যাচগুলোতে জয় পাব। এখনো হাতে আমাদের আটটি ম্যাচ রয়েছে।
এমন হারে দলের অবস্থা জানতে চাইলে ইমরুল বলেন: দলের মালিক থেকে শুরু করে টিমবয়েরও মন খারাপ। সবাই ঘুরে দাঁড়াতেই চাচ্ছে।
দুপুরে মাশরাফির সঙ্গে ফ্যাঞ্চাইজির ক্ষোভ প্রসঙ্গে কায়েস বলেন: এসব ব্যাপারে আমি কিছু জানি না।







