চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং উইকেটে ব্যাটিংয়ে অস্বস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

মাশরাফিও বোলিং নিতে চেয়েছিলেন। শুরুতে সুবিধা মিলত। তবে ব্যাটিং করাটাও খুব অসুবিধার ছিল না। শুরুর কয়েকটা ওভার সুইংয়ের সামনে সামলে খেললেই হত। সেটি হয়নি। এজবাস্টনের ব্যাটিং উইকেটে অস্বস্তি নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। দুজন সাজঘরে ফিরেছেন, ক্রিজে থাকা তামিমের ব্যাটও চলছে ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাওয়ার প্লে’র ১০ ওভার তাই ভারতীয়দের নিয়ন্ত্রণে। তবে সাবলীল মুশফিক, আর নো বলে বোল্ড হয়ে বেঁচে যাওয়া তামিমে স্বপ্নটা এখন নাগালের মধ্যেই।

প্রথম ওভারেই সৌম্য সরকারের (০) উইকেট হারায় বাংলাদেশ। অফস্টাম্পের অনেকটা বাইরের বল উইকেটে টেনে আনেন এই বাঁহাতি। তিনে নেমে সাব্বির রহমান স্বভাবসুলভ মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন। বেশ কয়েকটি দুর্দান্ত শটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু ২১ বলে চার বাউন্ডারিতে ১৯-এর বেশি দিতে পারেননি। পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ তুলে সাজঘরে এই ডানহাতি। দুটি উইকেটই ভুবনেশ্বর কুমারের ঝুলিতে।

সেখান থেকে তামিম ইকবালের সঙ্গে মুশফিকুর রহিম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনিংস গড়ার। এজবাস্টনের আকাশে মেঘ সরে গিয়ে এখন ঝলমলে রোদ। সেই ঝলক এখন টাইগারদের ব্যাটিংয়ে দেখা গেলেই হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT