চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন, লিটনেই আস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিংরত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন দাসের সঙ্গে দারুণভাবে উইকেটে জমে গিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৬১ রান। আগের দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ ঘোচানোর পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। দুজনের সাবলীল ব্যাটিংয়ে হঠাৎ ঘটেছে ছন্দপতন। অবশ্য লিটন ছুটছেন টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩১ ওভার ৪ উইকেটে ১৩৩ রান তুলেছে।

লিটন ৯৯ বলে ৬ চারে ৭৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৭ বলে ১ রান করে ক্রিজে আছেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে এক রানে সাজঘরে ফিরেছিলেন লিটন। পরের ম্যাচে ছিলেন ক্ল্যাসিক। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। সোমবার নিজের ৫০তম ওয়ানডেতে নেমে ধারাবাহিকতা ধরে রেখেছেন। সাবলীল ব্যাটিং করে পেরিয়ে গেছেন ফিফটি।

আজমতউল্লাহ উমারজাইয়ের শর্ট অফ লেন্থের বল রক্ষণাত্মকভাবে খেলতে দেরি করে ফেলেন সাকিব। বল ব্যাটের কানায় লেগে ফাঁক গলে স্টাম্পে আঘাত হানে। ৩৬ বলে ৩ চারে ৩০ রানে থামে ইনিংস। সিরিজে ২০ গড়ে ৬০ রান তুলেছেন মি. অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর রানের গতি আবারো কমতে থাকে। আগের ম্যাচে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ১৫ বলে ৭ রান করে রশিদ খানের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন এদিন।

মুশফিকের পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি ইয়াসির আলী রাব্বি। এক রান করে রশিদের বলে প্রথম স্লিপে থাকা রহমত শাহকে ক্যাচ দেন।

আগের দুই ম্যাচে ব্যাটে ব্যর্থ ছিলেন তামিম। প্রথম ম্যাচে করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে ১২ রানের বেশি যেতে পারেননি। চট্টগ্রামের ঘরের ছেলের ব্যাট এদিনও রান আসেনি। ২৫ বলে এক চারে ১১ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছেড়েছেন।

ট্যাগ: বাংলাদেশলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লক আপ’-এ হৃতিককে খোঁচা দিলেন কঙ্গনা!

পরবর্তী

নীলফামারীর বিল এলাকায় হাজারো পাখির বিচরণ

পরবর্তী
হাজারো পাখির বিচরণ নীলফামারীর বিল এলাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীর বিল এলাকায় হাজারো পাখির বিচরণ

বাংলাদেশ পুলিশ সদস্যরা জেলখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেএমবি’র খুলনা বিভাগীয় প্রধানকে ২০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT