ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলতে বুধবার মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিং করছেন টাইগাররা। আয়ারল্যান্ডে পৌঁছে কয়েকদিন ঘাম ঝরানোর পর লাল-সবুজদের এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। এর আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন মুশফিকরা।
ডাবলিনের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় (বাংলাদেশ সময় পৌনে চারটা) শুরু হয়েছে ম্যাচটি। ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ।
তামিম ইকবাল ৩১ ও সাব্বির রহমান শূন্য রানে ব্যাট করছেন। সৌম্য সরকার ১৭ রানে সাজঘরে ফিরেছেন।
পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। মূলত আইরিশদের ‘এ’ ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দলে থাকা স্টুয়ার্ট টমসন আছেন প্রস্তুতি ম্যাচের দলে।










