চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের তাণ্ডবের দিনে এনামুলের ৫ উইকেট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক ডানহাতি বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় লিগের প্রথম চার রাউন্ডে ছিল বৃষ্টির হানা। ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি সেভাবে। পঞ্চম রাউন্ডে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় ও শুকনো উইকেট পেয়ে ব্যাটসম্যানরা ছুটিয়েছেন রানের ফোয়ারা। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, নার্ভাস নাইনটিজের দিনে বল হাতে ব্যতিক্রম এনামুল হক জুনিয়র। সিলেটের হয়ে ঢাকা মেট্রোর ৮ উইকেটের মধ্যে ৫টিই তুলে নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে (১৩২) সিলেট প্রথম ইনিংসে করে ৩১৯ রান। জবাবে দ্বিতীয় দিন শেষে মেট্রোর সংগ্রহ ৮ উইকেটে ২১৯। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন দলের অধিনায়ক মার্শাল আইয়ুব। ১০ চারের সাহায্যে ৯৮ রান করে সাজঘরে ফেরেন এনামুলের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে। ৪০ রান আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে।

খুলনায় রংপুরের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এই ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি থেমেছে ২১৬ রানে। এটিই প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি। শেখ আবু নাসের স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন ৩৪১ বলে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৪৯ বলে ২১৬ রান করে। ৫১০ মিনিট উইকেটে কাটিয়ে ইনিংসটি সাজান ২৩টি চার ও ৫টি ছক্কায়।

নাঈমের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপনরত ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমের ব্যাটে চড়ে রানের পাহাড়ে চড়েছে রংপুর। ৮ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। বড় সংগ্রহে গড়তে ১৪৫ রানের ইনিংস খেলে অবদান রাখেন সোহরাওয়ার্দী শুভ। ১০০ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক।

জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে ঢাকা বিভাগ।

রাজশাহীতে বরিশালের বিপক্ষে রানের পাহাড় গড়েছে খুলনা। ওপেনার রবিউল ইসলাম রবি ১১৪ রানের ইনিংস খেলার পর জিয়াউর রহমান খেলেছেন ১৫২ রানের দুর্দান্ত ইনিংস। অনবদ্য দুই সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫১১ রানে ইনিংস ঘোষণা করেছে খুলনা। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বরিশাল। ৯৪ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেট।

বগুড়ায় চট্টগ্রামের করা ২৬০ রানের জবাবে ভাল অবস্থানে আছে রাজশাহী। মিজানুর রহমানের সেঞ্চুরিতে (১০২) ৫ উইকেট হারিয়ে ২২৯ রান তুলেছে রাজশাহী। চট্টগ্রামের চেয়ে ৩১ রানে পিছিয়ে তারা। হাতে আছে ৫ উইকেট।

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যারিয়ারে যতটা গুরুত্ব দেয়া দরকার, ততটা দেইনি: জায়েদ খান

পরবর্তী

প্রশ্নোত্তরে সুপ্রিম কোর্টের বিবৃতি

পরবর্তী

প্রশ্নোত্তরে সুপ্রিম কোর্টের বিবৃতি

সফলতা উদযাপন করছে ঢাকাই সিনেমার তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে সফলতা পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT