বাড়িভাড়া দেয়া নিয়ে ব্যাচেলরদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানা তিনি।
তিনি বলেন, ‘এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে। বাড়িওয়ালাদের উদ্দেশ্যে অনুরোধ, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ী ভাড়া দেয়া বন্ধ করবেননা। জঙ্গি সন্দেহে যদি এটা করেন তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশু সহও।’
মন্ত্রী আরো বলেন, ‘কেউ আপনাদের হয়রানি করবেনা যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন। এবং এই তথ্য সংগ্রহ সর্বক্ষেত্রেই প্রযোজ্য।’







