চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক খাতের অস্থিরতা কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

ব্যাংকিং খাতের অনিয়মের পাশাপাশি অস্থিরতা নিরসনে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধিত করে সময়োপযোগী করা হয়েছে। ব্যাংকের নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের দায়িত্ব, কর্তব্য এবং কর্মপরিধি সম্পর্কে দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

মুহিত বলেন, ব্যাংকের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও তা পরিপালনের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদকে দায়বদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, পরিচালনা পর্ষদের দায়িত্ব যথাযথ পরিপালন করার লক্ষ্যে পর্ষদ সদস্যদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন এবং কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রমকে ব্যবস্থাপনা হতে স্বাধীনভাবে পরিচালিত করার জন্য পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, একটি সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকভেদে এবং খাতভিত্তিক বৃহদাংক ঋণ তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যাংকগুলোর শীর্ষ-২০ ঋণ খেলাপীর নিকট থেকে ঋণ আদায় জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, কর্পোরেট সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকগুলোর পর্ষদ বা অডিট বা নির্বাহী কমিটির কার্যবিবরণীগুলো নিয়মিতভাবে পর্যালোচনাপূর্বক প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Reneta

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকসমূহের অনিয়ম, অস্থিরতা ও ঝুঁকি লাঘব করার লক্ষ্যে ৬টি কোর রিস্কস ব্যবস্থাপনা নির্দেশিকা, ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নির্দেশিকা এবং স্ট্রেস টেস্টিং নির্দেশিকা জারি করা হয়েছে। এ কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের সুবিধার্থে ঝুঁকি ব্যবস্থাপনার ওপর একটি বিশদ গাইডলাইন্স ইস্যু করা হয়েছে।

মুহিত বলেন, ভবিষ্যতে ঝুঁকি থেকে উদ্ভূত ক্ষতি মোকাবেলার লক্ষ্যে ব্যাংক কর্তৃক পর্যাপ্ত মূলধন সংরক্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণও অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকব্যাংকিং খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT