ডিজিটাল শর্ট

ব্যাংক কর্মকর্তা থেকে র‌্যাবের কোম্পানি কমান্ডার

বিসিএসে সফল হয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশে

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, বর্তমানে কর্মরত আছেন র‌্যাব-১০ এর ক্রাইম এন্ড প্রিভেনশন ইউনিট-১ এর কোম্পানি কমান্ডার হিসেবে।

তার বাবা ছিলেন বিমানবাহিনীর কর্মকর্তা, ছোটবেলা থেকেই ইউনিফর্মের প্রতি ছিল এক অন্যরকম আকর্ষন। অন্যদিকে মা চাইতেন ছেলে ম্যাজিস্ট্রেট হোক। ২২তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ পুলিশে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় সফলভাবে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে যোগদান করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-এ।

‘আলোর গল্প’ অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি শুনিয়েছেন তার জীবনের গল্প। তার বেড়ে ওঠার গল্প, বিসিএসে সফলতার গল্প আর ঝুঁকিপূর্ণ নানা অভিযানের গল্প।

চ্যানেল আই অনলাইনে এ ধরণের নানা সফলতার ঘটনা প্রচারের পর পাঠকদের অনুরোধে এ আয়োজন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:পুলিশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…