চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের সিএসআর তহবিলের ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির ব্যয়ের ৬০ শতাংশই স্বাস্থ্যখাতে ব্যয় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা রয়েছে তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবিলায় স্বাস্থ্যখাতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ লক্ষ্যে সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্যখাতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি করোনা আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় সামগ্রী (পিসিআর, ভেন্টিলেটর মেশিন ও অক্সিজেন সিলিন্ডার) ক্রয় এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সকলের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের পরামর্শ প্রদান করা যাচ্ছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায়ে বিস্তৃত করার ব্যবস্থা নিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী করোনার প্রাদুর্ভাবে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবিলায় সিএসআর ব্যয় বণ্টনে স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ, শিক্ষাখাতে ৩০ শতাংশ এবং জলবায়ু ঝুঁকি তহবিল খাতে ১০ শতাংশ ব্যয় করার নির্দেশনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বিবেচনায় কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য খাতে নির্ধারিত ৬০ শতাংশ ব্যয়ের পরিমাণ এবং যথার্থতা নিশ্চিত করতে হবে।

এজন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরম্যাটে এ সংক্রান্ত ব্যয়ের তথ্য পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: স্বাস্থ্য খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০ ছাঁটাইয়ে কোটি ডলার সাশ্রয় ক্রিকেট অস্ট্রেলিয়ার

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ৪৪ লাখেরও বেশি মানুষ

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ৪৪ লাখেরও বেশি মানুষ

রোনালদোদের জুভেন্টাসকে হারিয়ে শিরোপা নাপোলির

সর্বশেষ

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT