চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ব্যাংকের দুর্বলতায় পুরো ব্যাংকিং খাত যেনো অস্থির না হয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৫০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং খাতে তারল্য সংকট থেকে শুরু করে দুর্নীতির নানা অভিযোগ সম্প্রতি বেশ আলোচনায় এসেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, ব্যাংকিং খাতে সেই অর্থে কোন তারল্য সংকট নেই। তার অভিযোগ, একটি বেসরকারী ব্যাংকে তারল্য সংকটের কারণে পুরো ব্যাংকিং খাতে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে। এমন প্রেক্ষিতে তিনি ব্যাংকারদের প্রতি অনুরোধ করেছেন, আগ্রাসী হয়ে চড়া সুদে আমানত না নিতে। শনিবার অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং দুর্নীতির নানা অভিযোগ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা আরও জোরালো হচ্ছে, দেশের রাজনীতির সংস্কৃতিতে এমনটাই স্বাভাবিক। সার্বিকভাবে ব্যাংকিং খাত নিয়ে সরকারের উদ্বেগও কম নয়, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খেলাপি ঋণ বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে সব মিলিয়ে এখন খেলাপি ঋণের পরিমাণ সোয়া লাখ কোটি টাকা। নিয়ম ভেঙে জনতা ব্যাংক একটি শিল্পগোষ্ঠীকে ৫ হাজার কোটি টাকার বেশি ঋণ দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক গভর্নরসহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে। বেসরকারি ফারমার্স ব্যাংকের ঋণ কেলেংকারিতে চলছে জোরালো আলোচনা। জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা করেছেন। এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এডিআর (ঋণ-আমানত অনুপাত) কমানো হয়েছে, যা নিয়েও সমালোচনা হচ্ছে। কয়েক মাস ধরে আমানতের সুদ হার কমে যাওয়ায় গ্রাহকদের অর্থ তুলে নেয়াসহ কয়েকটি কারণে ঋণ প্রদানে লাগাম টেনে বেসরকারি খাতের ব্যাংকগুলো এখন আমানত বাড়াতে ছুটছে গ্রাহকের দ্বারে দ্বারে। আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় বেসরকারি ব্যাংকগুলো ঋণের সুদ হারও বাড়িয়েছে। বিষয়গুলো উদ্বেগজনক। এই অবস্থায় নানা অভিযোগ কাটিয়ে উঠতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খেলাপী ঋণ কমাতে ভালো গ্রাহককে ঋণ দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসকল বিষয় যাচাইয়ের জন্য পরামর্শক রাখে এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। এসময় মুহিত ব্যাংকিং সেবা নিতে আসা গ্রাহকদের সম্পর্কে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যাপ্ত তথ্য সংগ্রহে যথাযথভাবে ‘আপনার গ্রাহককে জানা’ ফর্মুলা অনুসরণের ওপর জোর দেন। ব্যাংক একটি দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। দেশ-বিদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল ও কার্যকর রাখতে এর ভূমিকা অপরিসীম। একটি বেসরকারি ব্যাংকের দুর্বলতার অজুহাতে পুরো ব্যাংক খাতে যেনো কোন অস্থিরতা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সরকারের দৃঢ় মনোভাব রাখা খুবই জরুরি বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারল্য সংকটবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬

শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই পাবলিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করে আসছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT