চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাতে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে: জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি ব্যাংকে এক পরিবার থেকে চারজন পরিচালক দেয়ার নিয়ম হচ্ছে, ব্যাংকগুলোতে স্বতন্ত্র পরিচালকও নেই। এইভাবে চললে ব্যাংকগুলো মুদির দোকান হয়ে যাবে!

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ শুরু হয়। এসময় ব্যাংকিং খাতে অরাজকতা নিয়ে কথা বলেন জাতীয় পার্টির আরও একাধিক সাংসদ।

বেসরকারি ব্যাংকগুলোতে এক পরিবার থেকে চারজন পরিচালক থাকার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

এই সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের লালবাতি জ্বললে আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়। সরকার ব্যবসা করলে ভালো করে না, এ জন্যই সরকারকে ব্যবসা করার কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ী বেসরকারি খাতে পরিচালিত হয় এবং তারা ভালো করছে। গত ৮ বছরে ব্যাংকিং খাত ও মানি মার্কেটে ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে। মানি মার্কেট ও ব্যাংকিং খাতে সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সুফল আপনারা অতিসত্ত্বর দেখতে পাবেন।

Reneta

বর্তমানে বাংলাদেশে ৫৮টি ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটঅর্থমন্ত্রীবাজেটব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT