থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরাওয়ান নামের ওই মন্দিরের কাছে বিস্ফোরিত বোমার আঘাতে আশেপাশে রাখা যানবাহন এবং দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়।
থাই পুলিশের মুখপাত্র জানিয়েছেন শক্তিশালী বোমার বিস্ফোরণের ফলেই প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছেন তারা। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান এই মুখপাত্র।
মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হলেও বৌদ্ধধর্মের অনুসারীদেরও ভিড় থাকে সেখানে। ঘটনাস্থলটি থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো।






