চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ততার মাঝে যেভাবে বই পড়বেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য
A A

বই একটি থেরাপি। বই বন্ধুও। বই-ই সুখ-দুঃখের সঙ্গী। তাহলে বইয়ের জন্য কেন নয় খানিকটা সময়?

অফিস, ট্রাফিক জ্যাম, পরিবার, বন্ধু-বান্ধব আর সামাজিক যোগাযোগের মাধ্যম এসবের মধ্যে থেকে বইয়ের জন্য খানিকটা সময় বের করা কি খুব বেশি কষ্টকর? জেনে নিন তেমনই কিছু টিপস যেন শত ব্যস্ততার মাঝেও বইকে আপন করার সুযোগ পেতে পারেন।

বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা ঘন ঘন চা কফি ব্রেক নেওয়ার জন্য কতই না সময় রোজদিন ব্যয় করেন! সেখান থেকে মাত্র ১৫-২০ মিনিট রাখুন বই পড়ার জন্য। সময়টা শুধুই বই আর আপনার। দেখবেন মনটা অন্য রকম ফুরফুরে হয়ে যাচ্ছে। বাকিটা সময় তো থাকলোই বন্ধুদের জন্যই।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় কাটানো কমান। অন্যের বা নিজের প্রোফাইল ঘাঁটা বা স্ট্যাটাস আপডেট করতে যে পরিমাণ সময় দেন, সেটা বইকে দেওয়াই উত্তম। তাছাড়া অনলাইনে এতটা সময় গেম খেলেই বা কি হবে? সেই সময়টা বই দিন। নিজেই কয়েকদিন পর পার্থক্যটা টের পাবেন। 

ভ্রমণে যাওয়ার সময় একগাদা বই টেনে নিয়ে যাওয়া কষ্টকর। তাই এই সময়ে ডিজিটাল হতে পারেন চাইলে। ভ্রমণে যাওয়ার সময় ল্যাপটপ বা ট্যাবলেটে ই-বুক পড়ার চেষ্টা করুন। যদি আপনাকেই গাড়ি ড্রাইভ করতে হয় তাহলে রেডিও শোনার চেয়ে বরং একটি অডিও বই শুনুন। সেটাও বেশ ভালো কাজে আসবে। 

পড়ুয়া কিছু বন্ধু জোটান। কাজের ক্ষেত্রে হোক বা যেকোনোখানেই চেষ্টা করুন এমন কাউকে বন্ধু বানাতে যে নিজেও পড়তে পছন্দ করে। দুজনে একই বই পড়ুন এবং এরপর নিজেদের নোট ভাগাভাগি করুন। দেখবেন দুজনের যোগাযোগটা যেমন বাড়বে তেমনই বই পড়াটা আরো বেশি আনন্দদায়ক হয়ে উঠবে। 

অযথা ইন্টারনেটে এদিক সেদিক ঘোরাফেরা না করে, অপ্রয়োজনীয় সব লিঙ্কে ক্লিক না করে সেই সময়টা দিন বইকে। অনলাইনে যে বইটি পড়তে চান সেটা পড়ার জন্য কাজের ফাঁকে সময় বের করুন। দেখবেন আরো বেশি সময় পাচ্ছেন পড়ার। 

ঘুমানোর আগে খানিকটা বই পড়ার সময়ও কিন্তু খুব খারাপ সিদ্ধান্ত নয়। যদি বিবাহিত হন, তাহলে না হয় এমন কোনো বই বেছে নিন যেটা আপনি এবং আপনার সঙ্গী দুজনে মিলে পড়া যায়। এটা কিন্তু আপনাদের দুজনকে খানিকটা একান্ত সময়ও দিবে। 

কেউ নেই, কিচ্ছু নেই। সঙ্গে শুধু একটা বই। নিজের সঙ্গেই খানিকটা ডেটিং হোক না। কোনো শান্ত কফি শপ বা ফাঁকা কোনো পার্কে চলে যানে। নিজের সঙ্গে খানিকটা সময় উপভোগ করুন। দেখবেন বই আর কফি মিলে আপনার পুরো দিনটিই অসাধারণ করে তুলেছে।

ট্যাগ: বইপড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যস্ততার মাঝে যেভাবে বই পড়বেন

পরবর্তী

ভূমধ্যসাগর থেকে ৯শ’ শরণার্থী উদ্ধার

পরবর্তী

ভূমধ্যসাগর থেকে ৯শ’ শরণার্থী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৯শ’ শরণার্থী উদ্ধার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT