অর্থনীতি

ব্যবসায়িক মুনাফার ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের দিতে মন্ত্রণালয়ের চিঠি

শ্রম আইন

শ্রম আইনের আওতায় গণমাধ্যমসহ অন্য যেসব প্রতিষ্ঠান ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা অর্জন করছেন, তারা যেন লভ্যাংশের পাঁচ শতাংশ সমতার ভিত্তিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে দেন সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, যদি প্রমাণ হয় যে, বাস চাপায় প্রথমে হাত হারানো ব্যক্তি এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যাওয়া রোজিনা বেগম তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হবে।

বিষয়:শ্রম আইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…