‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা হতে হবে জোরদার। ‘টিউব লাইট’-এর মতো ঢিলেঢালা হওয়া চলবে না। সালমান খানকে এমনটাই পরামর্শ দিয়েছেন ক্যাটরিনা কাইফ। আর সালমানও এই ব্যাপারে একমত পোষন করেছেন।
‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল হলো ‘টাইগার জিন্দা হ্যায়’। আর তাই আগে থেকেই বেশ কিছু দর্শক অপেক্ষা করছেন ছবিটি দেখার জন্য, যারা আগে বড় পর্দায় কিংবা টিভিতে দেখেছেন ছবিটি। ক্যাটরিনা মনে করছেন, যদি ঠিকমতো প্রচারণা চালানো হয় তাহলে এটা সমসাময়িক সময়ের সবচাইতে ব্যবসাসফল ছবিগুলোর একটি হতে পারে।
একটি সূত্র জানায়, ক্যাটরিনা নাকি সালমানকে বলেছেন- ছবির প্রচারণার কোনো ত্রুটি রাখতে চান না তিনি। এছাড়া তিনি বলেছেন, প্রচারণার জন্য আপাতত কোন কাজ হাতে না নিয়ে নিজের সময়টাকে বাঁচিয়ে রাখছেন তিনি। সালমানও এই ব্যাপারে একমত। কারণ এর আগে টাইগার জিন্দা হ্যায় ছবির কাজে ব্যস্ত থাকার কারণে টিউবলাইট ছবির প্রচারণায় তেমন সময় দিতে পারেননি সালমান। আর তাই টিউবলাইট সফল হয়নি।
আলী আব্বাস জাফর পরিচালিত টাইগার জিন্দা হ্যায় ছবিটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে দীর্ঘ ৫ বছর পর একসঙ্গে দেখা যাবে। এর আগে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল এক থা টাইগার ছবিতে। টাইগার জিন্দা হ্যায় মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। ডেকান ক্রনিকল।








