চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসাতেই মনোযোগ সুজানার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে বছর তিনেক আগেই ‘সুজানাস ক্লোজেট’ নামে ফ্যাশন হাউজ তৈরি করেছিলেন সুজানা জাফর। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো এ ফ্যাশন হাউজটি নিয়ে এবার আরো বেশি মনোযোগী এক সময়কার ব্যস্ত এই মডেল ও অভিনেত্রী।

মঙ্গলবার বিকেলে তারার মেলায় ‘সুজানাস ক্লোজেট’-এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নাম্বার বাড়ির প্রিজম টাউয়ারের প্রথম ফ্লোরে কেক কেটে সুজানা তার পোশাকের নতুন এ শো রুম চালু করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী সাবিলা নূর, মডেল রিবাসহ অনেকেই।

‘সুজানাস ক্লোজেট’-এ পাওয়া যাবে নারীদের এক্সক্লুসিভ সব ফ্যাশন পণ্য। দুবাইয়ের গাউন, দিল্লী, পাকিস্তানের বিভিন্ন ফ্যাশনেবল পোশাকও রয়েছে। এছাড়া দেশের বাইরে থেকে উপকরণ এনে সুজানার নিজের ডিজাইনের কিছু পোশাক রয়েছে।

করোনার মধ্যে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন সুজানা। মিডিয়াতে আর কাজ না করলেও তিনি ব্যবসায় আগের চেয়ে বেশি মনোযোগ দেবেন চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, করোনার জন্য ব্যবসা কয়েকমাস বন্ধ ছিল। এমনকি দুই ঈদের এক্সিবিশনও হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন শো রুমে আবার ব্যবসা শুরু করছি। সবার শুভকামনা চাইছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলো পাবে আমার শো রুমে। প্রত্যেকটা পোশাকই আরামদায়ক।

Reneta

করোনার মধ্যে শো রুমে না এসেও সহজেই অনলাইন অর্ডারের মাধ্যমে এখানকার পোশাক সংগ্রহ করা যাবে বলে জানালেন সুজানা। তিনি বলেন, ‘সুজানাস ক্লোজেট’ থেকে সাশ্রয়ী মূল্যে ক্রেতারা পোশাক কিনতে পারবেন। এখানে মধ্য ও উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে পোশাক পাওয়া যাবে। সেখানে থেকে পোশাক পছন্দ করে সারাদেশে পার্সেলের সুবিধা থাকছে।

উপস্থাপিকা শারমিন লাকী বলেন, বরাবরই সুজানা তার ব্যবসায় এক্সক্লুসিভ সব কালেকশন রাখে। আমি নিজেও তার কাছ থেকে শাড়ী, কুর্তিজ নিয়ে ব্যবহার করি। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো সুজানার ব্যবসার জন্য শুভকামনা।

সাবিলা নূর বলেন, সুজানা আপুর ব্যবসায়ী হওয়ার ব্যাপার খুবই ইতিবাচক। এই ব্যবসা নিয়ে তার যে স্বপ্ন রয়েছে তা বাস্তবায়ক হোক। শো রুমে এসে বিভিন্ন দেশের পোশাকের কালেকশন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তার ব্যবসায়িক সাফল্য কামনা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীনিপুণব্যবসামডেলমিডিয়ালিড বিনোদনসাবিলা নূরসুজানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT